কুড়িগ্রামের নাগেশ্বরীতে ধান কাটতে গিয়ে বজ্রপাতে ওবাইদুল নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
বুধবার (৬ মে) দুপুরে উপজেলার পৌরসভা এলাকার বদিজামালপুর টাপুরচর গ্রামে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন নাগেশ্বরী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ হীল জামান। নিহত ওবাইদুল ওই গ্রামের আব্দুল হকের ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার দুপুরের দিকে ওবাইদুল নিজ জমিতে ধান কাটতে যান। এসময় হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে বজ্রসহ বৃষ্টি শুরু হয়। একপর্যায়ে আকস্মিক বজ্রপাত সরাসরি তার ওপর আঘাত হানলে তিনি ঘটনাস্থলেই গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ হীল জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ধান কাটার সময় বজ্রপাতে ওই কৃষকের মৃত্যু হয়েছে।

ডেইলি দেশ নিউজ ডটকম ডেস্ক 






















