তমা জানান, তার ছোট ভাই তূর্যর সঙ্গে বয়সের ব্যবধান প্রায় ১১ বছর। দীর্ঘ বিরতির পর পরিবারে আসা এই কনিষ্ঠ সদস্যের প্রতি তমার ভালোবাসা ও দায়িত্ববোধ শুরু থেকেই ছিল অন্যরকম। ২০১২ সালের দিকে তার বাবা ভীষণ অসুস্থ হয়ে পড়েন।
তখন তমা ক্যারিয়ারের শুরুর দিকে থাকলেও পরিবারের হাল ধরেন শক্ত হাতে। ২০১৩ সালে বাবাকে কর্মজীবন থেকে অবসর নিতে বলেন এবং তখন থেকেই পরিবারের সব দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন তিনি।
ভাইয়ের সঙ্গে তার সম্পর্কের গভীরতা বোঝাতে গিয়ে তমা বলেন, ‘তূর্যর কাছে আমি ঠিক আম্মুর পরের জায়গাটাতেই। আমি ওর যেমন ভালো বন্ধু, তেমনি অভিভাবকও। আমি যখন কোনো রিলস বানাই বা ছবি তুলি, আগে ওকে দেখাই যে সব ঠিক আছে কি না। ও আবার গান গাইতে খুব পছন্দ করে, ও গান গেয়ে আমাকে শোনায়।’

ডেইলি দেশ নিউজ ডটকম ডেস্ক 




















