শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহীতে নিক্স পপ চালু, বাড়বে ইন্টারনেটের গতি

রাজশাহী বিভাগে ইন্টারনেট সেবাকে আরও দ্রুত, স্থিতিশীল ও কার্যকর করতে আঞ্চলিক নিক্স পপ চালু করা হয়েছে।

ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (আইএসপিএবি) উদ্যোগে স্থাপিত এই প্রযুক্তিগত সংযোগকেন্দ্র চালুর মাধ্যমে স্থানীয় পর্যায়ে ডাটা আদান-প্রদান সহজ হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

শুক্রবার মহানগরীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। বিশেষ অতিথি ছিলেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন এবং বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শফিউল আজম পারভেজ।

অনুষ্ঠানে বক্তারা জানান, নিক্স চালুর ফলে এখন থেকে রাজশাহীর ইন্টারনেট ব্যবহারকারীদের অনেক ডাটা স্থানীয়ভাবেই আদান-প্রদান করা সম্ভব হবে। আগে এসব ডাটা ঢাকাসহ অন্য অঞ্চলের মাধ্যমে ঘুরে আসায় ইন্টারনেটের গতি কমে যেত এবং সংযোগে দেরি হতো। নতুন এই ব্যবস্থার কারণে লেটেন্সি কমবে এবং ব্যবহারকারীরা আরও দ্রুত ও নিরবচ্ছিন্ন সেবা পাবেন।

তারা আরও জানান, এ উদ্যোগের ফলে অনলাইন ক্লাশ, ভিডিও স্ট্রিমিং, ভিডিও কল, ফ্রিল্যান্সিং ও অনলাইনভিত্তিক বিভিন্ন কাজে সুবিধা বাড়বে। একই সঙ্গে স্থানীয় ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর মধ্যে সংযোগ আরও শক্তিশালী হবে।

আইএসপিএবি রাজশাহী শাখার সভাপতি শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ইন্টারনেট সোসাইটি বাংলাদেশ চ্যাপ্টারের সহ-সভাপতি মোহাম্মদ কাওছার উদ্দীন।

এ সময় উপস্থিত ছিলেন- আইএসপিএবির সভাপতি মোহাম্মদ আমিনুল হাকিম, সাধারণ সম্পাদক নাজমুল করিম ভূঁইয়া, সিনিয়র সহ-সভাপতি সাইফুল ইসলাম সিদ্দিকসহ সংগঠনটির নেতা, তথ্যপ্রযুক্তি খাতসংশ্লিষ্ট ব্যক্তি ও আমন্ত্রিত অতিথিরা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

রাজশাহীতে নিক্স পপ চালু, বাড়বে ইন্টারনেটের গতি

প্রকাশিত সময় : ১১:১১:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬