শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

‘কানে কেউ তোমাকে পাত্তা দিচ্ছে না’

ফ্রান্সের কান চলচ্চিত্র উৎসবের রেড কার্পেটে পা রেখে এবারও আন্তর্জাতিক অঙ্গনে ভারতের নাম উজ্জ্বল করেছেন আলিয়া ভাট। নজরকাড়া পোশাক আর স্নিগ্ধ হাসিতে বিশ্বমঞ্চ মাতিয়েছেন তিনি। তবে সাফল্যের এই আবহেও পিছু ছাড়ছে না নেতিবাচক মানসিকতা। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে আলিয়াকে নিয়ে শুরু হয়েছে কড়া সমালোচনা।

ভাইরাল হওয়া একটি ভিডিওতে দাবি করা হয়, আন্তর্জাতিক চিত্রসাংবাদিকরা নাকি আলিয়ার উপস্থিতিকে সেভাবে গুরুত্বই দেননি। এই সুযোগ হাতছাড়া করেনি এক নেটিজেন। আলিয়ার একটি পোস্টে সরাসরি বিদ্রূপ করে তিনি মন্তব্য করেন, ‘কী করুণ ব্যাপার, তোমাকে তো কেউ লক্ষ্যই করেনি।’ সঙ্গে জুড়ে দিয়েছেন একটি হাসির ইমোজি। আরেকজন নেটিজেন লিখেছেন, কানে কেউ তোমাকে পাত্তা দিচ্ছে না।’

সাধারণত এসব ট্রোল বা নেতিবাচক মন্তব্য গায়ে মাখেন না কাপুর ঘরণী। তবে এবার তিনি দমে যাওয়ার পাত্রী নন। অত্যন্ত মার্জিত কিন্তু তীক্ষ্ণ ভাষায় সেই ট্রোলারকে কুপোকাত করেছেন আলিয়া। তিনি উত্তরে লেখেন, ‘কেন করুণ হবে ভালোবাসা? তুমি তো আমাকে লক্ষ্য করেছ।’

আলিয়ার সমর্থনে এগিয়ে এসেছেন বলিউড অভিনেতা অ্যালি গোনিও। সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করে তিনি লেখেন, ‘খুবই দুঃখজনক যে আমাদের দেশের মানুষই তাকে টেনে নামাতে চাইছে, যে বিদেশের মাটিতে ভারতকে গর্বিত করছে। মজা না করে আমাদের উচিত তাকে সমর্থন করা।’

এ বছর দ্বিতীয়বার কানের মঞ্চে দেখা গেল আলিয়াকে। কখনও ‘পিচ গাউন’, কখনও ‘আইভরি সিল্ক শাড়ি-গাউন’, আবার কখনও সিন্ডারেলা স্টাইলে ‘নীল গাউন’ আলিয়ার ফ্যাশন সেন্স এবার কুড়িয়েছে করণ জোহর থেকে প্রিয়াঙ্কা চোপড়াদের প্রশংসা। বিশেষ করে ভারত প্যাভিলিয়নের উদ্বোধনে তার দেশীয় সাজ ছিল চর্চার কেন্দ্রবিন্দুতে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

‘কানে কেউ তোমাকে পাত্তা দিচ্ছে না’

প্রকাশিত সময় : ১১:১৯:৫১ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬