রবিবার, ১৭ মে ২০২৬, ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

শাকিব খানের সিনেমায় দেখা যাবে অর্ণবের স্ত্রীকে

আসন্ন ঈদুল আজহায় মুক্তির অপেক্ষায় থাকা সবচেয়ে আলোচিত সিনেমাগুলোর একটি ‘রকস্টার’। শুরু থেকেই সিনেমাটি ঘিরে দর্শকদের আগ্রহ ছিল তুঙ্গে। আর তার বড় কারণ শাকিব খান। সিনেমার পোস্টার, অ্যানিমেটেড টিজার ও ভিডিও টিজার প্রকাশের পর সেই আগ্রহ আরও বেড়ে যায়।

সম্প্রতি প্রকাশিত প্রথম গান ‘পিরিতি’ যেন সেই উন্মাদনায় নতুন মাত্রা যোগ করেছে। গানটিতে দেখা গেছে সংগীতশিল্পী পান্থ কানাইকেও। শোনা যাচ্ছে, সিনেমাটিতে বিশেষ একটি চরিত্রেও দেখা যাবে তাকে।

এরই মধ্যে যোগ হয়েছে নতুন চমক। সিনেমাটির একটি গুরুত্বপূর্ণ বিশেষ চরিত্রে অভিনয় করেছেন ভারতীয় সংগীতশিল্পী সুনিধি নায়েক। দুই বাংলার সংগীতপ্রেমীদের কাছে তিনি পরিচিত এক নাম। পাশাপাশি তিনি বাংলাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী শায়ান চৌধুরী অর্ণবের স্ত্রী হিসেবেও পরিচিত।

জানা গেছে, ‘রকস্টার’এর শেষ দিকের শুটিংয়ে অংশ নিয়েছেন সুনিধি। বিষয়টি নিয়ে যোগাযোগ করা হলে তিনি সরাসরি কিছু বলতে রাজি হননি। সুনিধি বলেন, ‘এ বিষয়ে আমি কিছু বলতে পারব না। সিনেমাটির পরিচালককে জিজ্ঞেস করুন। তিনিই সব জানাবেন।’

পরে নির্মাতা আজমান রুশোর সঙ্গে যোগাযোগ করা হলে তিনিও বিস্তারিত কিছু প্রকাশ করেননি। তবে ইঙ্গিত দিয়েছেন বড় চমকের।

রবীন্দ্রসংগীতশিল্পী হিসেবে পরিচিতি পাওয়া সুনিধি নায়েক ‘ও যে মানে না মানা’, ‘বন্ধু রহো সাথে’ কিংবা ‘বুক বেঁধে তুই দাঁড়া দেখি’র মতো গানের মাধ্যমে দুই বাংলার শ্রোতাদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। শাস্ত্রীয় সংগীতেও রয়েছে তার সমান দক্ষতা। ভারতের আসানসোলে জন্ম নেওয়া সুনিধির বেড়ে ওঠা শান্তিনিকেতনের সাংস্কৃতিক আবহে। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষে ২০২০ সালের শেষদিকে অর্ণবকে বিয়ে করে ঢাকায় বসবাস শুরু করেন তিনি। বর্তমানে কোক স্টুডিও বাংলাসহ বিভিন্ন আয়োজন ও কনসার্টে নিয়মিত পারফর্ম করছেন এই শিল্পী।

আজমান রুশো পরিচালিত প্রথম চলচ্চিত্র ‘রকস্টার’। নির্মাতা জানিয়েছেন, ইতোমধ্যে ‘রকস্টার’র শুটিং শেষ হয়েছে। এখন চলছে পোস্ট-প্রোডাকশনের কাজ। আগামী সপ্তাহেই সিনেমাটি সেন্সরে জমা দেওয়ার পরিকল্পনা রয়েছে।

সিনেমাটিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন সাবিলা নূর। এছাড়া থাকছেন মডেল ও অভিনেত্রী তানজিয়া জামান মিথিলা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

শাকিব খানের সিনেমায় দেখা যাবে অর্ণবের স্ত্রীকে

প্রকাশিত সময় : ০৬:৫১:২০ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬