সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে ট্রাকের পেছনে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ২

ফরিদপুরের ভাঙ্গায় এক্সপ্রেসওয়ের ফ্লাইওভারে গাছের চারাভর্তি একটি ট্রাকের পেছনে মাছভর্তি একটি পিকআপ ধাক্কা দিলে মাছভর্তি পিকআপের চালক শামীম (৩০) ও হেলপার অজ্ঞাত (১৮) নিহত হয়েছেন। নিহত শামীম যশোরের কোতোয়ালি থানার চাচরা এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

অন্যজনের পরিচয় জানা যায়নি।
সোমবার (১৮ মে) ভোরের দিকে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের ভাঙ্গা পৌরসভার আতাদী ফ্লাইওভারে এ দুর্ঘটনা ঘটে।

ভাঙ্গা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সূত্রে জানা গেছে, ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের ভাঙ্গা পৌরসভার আতাদী নামক স্থানে ঢাকামুখী লেনে একটি গাছের চারাভর্তি ট্রাকের চাকা পাংচার হয়ে যায়। এ সময় পেছন থেকে দ্রুতগতিসম্পন্ন মাছভর্তি একটি পিকআপ ওই ট্রাকটিকে ধাক্কা দেয়।

এতে মাছভর্তি পিকআপের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই পিকআপের চালক শামীম নিহত হন। এ সময় পিকআপে থাকা অজ্ঞাত হেলপার (১৮) গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে ভাঙ্গা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কিছুক্ষণ পর ওই হেলপারও মারা যান।
ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হেলাল উদ্দিন জানান, এক্সপ্রেসওয়েতে একটি গাছের চারাভর্তি ট্রাককে পেছন থেকে মাছভর্তি একটি পিকআপ ধাক্কা দিলে মাছভর্তি পিকআপের দুজন নিহত হয়েছেন।

দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

গোপালগঞ্জে অফিসের তালা খুলল কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ, ‘হাদী চত্বর’ বদলে ‘জয় বাংলা চত্বর’

ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে ট্রাকের পেছনে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ২

প্রকাশিত সময় : ০৪:৫৭:৪৯ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬