বুধবার, ২০ মে ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

আরএমপি কমিশনার ও রাসিক প্রশাসকের শুভেচ্ছা বিনিময়

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) নবনিযুক্ত কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবিরকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করেছেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন।

মঙ্গলবার দুপুরে নগর ভবনে আগমন উপলক্ষে আরএমপি কমিশনারকে শুভেচ্ছা জানান রাসিক প্রশাসক। এ সময় আরএমপি কমিশনারও রাসিক প্রশাসকের হাতে পুলিশের পক্ষ থেকে শুভেচ্ছা স্মারক তুলে দেন।

নগর ভবনে প্রশাসকের দপ্তর কক্ষে অনুষ্ঠিত সৌহার্দ্যপূর্ণ এ সাক্ষাতে নগর উন্নয়ন, আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং নাগরিক সেবার মান বাড়াতে দুই প্রতিষ্ঠানের সমন্বিতভাবে কাজ করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি রাজশাহীর উন্নয়ন ও নগরবাসীর কল্যাণে পারস্পরিক সহযোগিতা আরও জোরদারের প্রত্যয় ব্যক্ত করা হয়।

এ সময় রাজশাহী সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আরএমপি কমিশনার ও রাসিক প্রশাসকের শুভেচ্ছা বিনিময়

প্রকাশিত সময় : ০৬:১৮:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬