ধর্ষকের বিচার দাবি করছেন জনপ্রিয় অভিনেতা মিশু সাব্বিরও। তবে এক্ষেত্রে তিনি মবের পক্ষে। অন্যান্য ক্ষেত্রে মবকে সমর্থন না করলেও ‘ব্যাচেলর পয়েন্টের’-এর শুভর দাবি, রামিসার হত্যাকারীর ওপর মব জাস্টিস প্রয়োগ করা হোক।
নিজের ফেসবুকে মিশু লিখেছেন, ‘কোনোকিছুর মবজাস্টিস গ্রহণযোগ্য্ নয়। ধর্ষণকারীর ক্ষেত্রে মবজাস্টিস অত্যাবশ্যকীয়। কারণ বাংলাদেশে এর কোনো জাস্টিস নাই।’
মন্তব্যের ঘরে অনেকেই সমর্থন করেছেন অভিনেতাকে। ওকজন লিখেছেন, ধর্ষকের সাথে কোনো আবেগ চলবে না। অন্য একজনের কথায়, সঠিক বলেছেন। বাকিরাও সহমত জানিয়েছেন।

বিনোদন ডেস্ক/ডেইলি দেশ নিউজ ডটকম 





















