মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

মিরপুরের কালশী বস্তিতে আগুন, ১৫ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে

রাজধানীর মিরপুর ১১ নম্বরের কালশী এলাকার একটি বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

সোমবার (২৫ মে) সন্ধ্যায় লাগা এই আগুন ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিটের দুই ঘণ্টার চেষ্টায় রাত ৯টা ৩৫ মিনিটে নিয়ন্ত্রণে আসে।

এদিন সন্ধ্যায় আগুন লাগার বিষয়টি নিশ্চিত করেন ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন।  তবে আগুন লাগার কারণ, ক্ষয়ক্ষতি ও হতাহতের বিষয়ে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি।

এর আগে সন্ধ্যা সাড়ে ৭টার কিছু আগে বস্তিটিতে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। এরপর পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করায় আরও ইউনিট ঘটনাস্থলে যেতে থাকে।

শেষ পর্যন্ত ১৫টি ইউনিটের দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

মিরপুরের কালশী বস্তিতে আগুন, ১৫ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে

প্রকাশিত সময় : ০৯:৫৭:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬