নিহত শাফায়াত উল্লাহ চুয়াডাঙ্গা সদর উপজেলার যদুপুর গ্রামের শফিকুল ইসলামের ছেলে। তিনি বেগমপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর ওলামা বিভাগের ইউনিয়ন সভাপতি ছিলেন।
আজ সোমবার (১ জুন) সকাল সাড়ে ৮টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। গতকাল রোববার দিবাগত রাত ১টার দিকে ঘুমন্ত অবস্থায় একটি বিষধর সাপ তাকে দংশন করে।
স্থানীয়রা জানান, রাতে নিজ শয়নকক্ষে ঘুমাচ্ছিলেন শাফায়াত উল্লাহ। এসময় একটি বিষধর সাপ তাকে কামড় দেয়। রাতেই তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকালে মারা যান তিনি।

ডেইলি দেশ নিউজ ডটকম ডেস্ক 

























