শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

৬৫ শতাংশ বিদ্যুৎ গ্রাহকের বিল বাড়েনি: তথ্য উপদেষ্টা

জ্বালানি খাতে মূল্যবৃদ্ধি নিয়ে সরকারেরবিরোধী পক্ষ বিভ্রান্তি ছড়াচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

সকালে সচিবালয়ে বিদ্যুৎ ও জ্বালানি বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন তিনি।

উপদেষ্টা দাবি করেন, স্বল্প বিদ্যুৎ ব্যবহার করেন এমন ৬৫ শতাংশ গ্রাহকের বিদ্যুতের দাম বাড়েনি, ডিজেলেরও মূল্যবৃদ্ধি হয়নি। সরকার সামাজিক সুরক্ষার নানা কর্মসূচি নিয়েছে, তার ব্যয় মেটাতে ও জ্বালানিতে ভর্তুকি কমাতেই এমন উদ্যোগ বলে জানান তিনি। দাম বাড়ানোর পরেও আসছে বাজেটে সরকারকে ৪১ হাজার কোটি টাকা ভর্তুকি দিতে হবে।

ব্রিফিংয়ে উপস্থিত তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, বিগত সরকার এই খাতে ব্যাপকহারে লুটপাট করেছে, বিদ্যুৎ পরিস্থিতির জন্য তারাই দায়ী। সেই অবস্থা থেকে বের হয়ে আসতে সময়ের প্রয়োজন জানিয়ে সবার সহযোগিতা চান তথ্যমন্ত্রী।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

৬৫ শতাংশ বিদ্যুৎ গ্রাহকের বিল বাড়েনি: তথ্য উপদেষ্টা

প্রকাশিত সময় : ১২:১৯:১৫ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬