শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বরগুনায় বাসচাপায় শালা-দুলাভাই নিহত

ঢাকা-কুয়াকাটা মহাসড়কের বরগুনার আমতলীতে বাসচাপায় মোটরসাইকেল আরোহী শালা ও দুলাভাই নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন একজন।

শুক্রবার (৫ জুন) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার শাখারিয়া বাজার এলাকায় দুর্ঘটর শিকার হন তারা।

নিহতরা হলেন- পটুয়াখালীর কলাপাড়া উপজেলার লালুয়া গ্রামের বাসিন্দা মধু হাওলাদারের ছেলে মো. সজীব হাওলাদার (২৭) এবং তার শালা সাইফুল ইসলাম (১৬)।

আহত ব্যক্তির নাম আসাদুল ইসলাম (১৪)। তিনি নিহত সাইফুল ইসলামের ছোট ভাই। তাকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানায়, শুক্রবার রাতে আমতলী থেকে তিন আরোহী মোটরসাইকেলে পটুয়াখালী শহরে যাচ্ছিলেন। শাখারিয়া বাজার এলাকা অতিক্রম করার সময় সম্রাট পরিবহন নামে একটি বাস তাদের বহনকারী মোটরসাইকেলটিকে চাপা দেয়। ঘটনাস্থলেই সজীব হাওলাদার মারা যান। আহত দুইজনকে পটুয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়ার পর সাইফুল ইসলাম মারা যান।

আমতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু শাহাদাৎ মো. হাসনাইন পারভেজ জানান, দুর্ঘটনার পরপরই ঘাতক বাসটিকে জব্দ করা হয়েছে। চালক ও বাসের স্টাফরা পালিয়ে গেছেন। নিহতদের মরদেহের সুরতহাল ও পোস্টমর্টেম শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। পরিবার মামলা দায়ের করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

বরগুনায় বাসচাপায় শালা-দুলাভাই নিহত

প্রকাশিত সময় : ০১:২৭:২৮ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬