শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

গত ২৪ ঘণ্টায় ৮টি পুশইন অপচেষ্টা রুখে দিলো বিজিবি

দেশের সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক অবৈধভাবে পুশইনের আটটি পৃথক অপচেষ্টা সফলভাবে প্রতিহত করেছে বিজিবি।

বিজিবি জানিয়েছে, ঝিনাইদহের মহেশপুর সীমান্তে তিনজন ব্যক্তি ভারত থেকে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে বিজিবি টহলদল শূন্যরেখায় অবস্থান নিয়ে তাদের বাধা দেয়। ফলে তারা বাংলাদেশে প্রবেশ করতে না পেরে ভারতের অভ্যন্তরে ফিরে যায়।

একই সময়ে নওগাঁর করমুডাঙ্গা সীমান্তে ১৭ জন এবং লালমনিরহাটের বড়খাতা ও পঁয়ষট্টিবাড়ী সীমান্তে ২১ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করা হয়। বিজিবির তাৎক্ষণিক প্রতিরোধমূলক পদক্ষেপের কারণে এসব প্রচেষ্টা ব্যর্থ হয়।

লালমনিরহাটের দিঘলটারী সীমান্তে সাতজন এবং দুর্গাপুর সীমান্তে আরও চারজনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করা হলে বিজিবি দ্রুত ব্যবস্থা নিয়ে তা প্রতিহত করে। বর্তমানে ওই ব্যক্তিরা সীমান্তসংলগ্ন ভারতীয় এলাকায় অবস্থান করছে এবং পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

পঞ্চগড়ের বড়বাড়ী প্রধানপাড়া সীমান্ত এলাকায় ১০ জন ব্যক্তিকে কাঁটাতারের বাইরে এনে অবস্থান করানোর ঘটনায় বিজিবি ও বিএসএফের মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিএসএফ তাদের বাংলাদেশি নাগরিক বলে দাবি করলেও এ দাবির পক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করতে পারেনি।

এদিকে নেত্রকোনা সীমান্তের বিপরীতে ভারতের আসাম রাজ্যে জড়ো করে রাখা কয়েকজন ব্যক্তিকে বিজিবির কঠোর অবস্থানের কারণে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে বলে জানা গেছে। সীমান্তজুড়ে বিজিবি সর্বোচ্চ সতর্কতা বজায় রেখে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।

বিজিবি এক বিবৃতিতে জানিয়েছে, আন্তর্জাতিক সীমান্ত ব্যবস্থাপনা, প্রচলিত আইন এবং বাংলাদেশ-ভারত দ্বিপাক্ষিক সমঝোতার পরিপন্থী কোনো ধরনের পুশইন প্রচেষ্টা গ্রহণযোগ্য নয়। দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা রক্ষায় বিজিবি সবসময় প্রস্তুত রয়েছে এবং অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

গত ২৪ ঘণ্টায় ৮টি পুশইন অপচেষ্টা রুখে দিলো বিজিবি

প্রকাশিত সময় : ১২:২৮:৫০ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬