শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

পুশইন আতঙ্কে ঠাকুরগাঁও সীমান্তে সর্বোচ্চ সতর্কতা, বিজিবির সঙ্গে পাহারায় স্থানীয়রা

সারা দেশের বিভিন্ন সীমান্ত এলাকায় ‘পুশইন’ নিয়ে উদ্বেগের মধ্যে ঠাকুরগাঁও সীমান্তে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। সম্ভাব্য যেকোনো অনুপ্রবেশ বা পুশইনের চেষ্টা প্রতিহত করতে সীমান্তজুড়ে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবির পাশাপাশি সীমান্ত পাহারায় স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়েছেন স্থানীয় বাসিন্দারাও।

শুক্রবার (৫ জুন) রাতে জেলার বালিয়াডাঙ্গী উপজেলার বেউরঝাড়ি সীমান্ত এলাকা ঘুরে দেখা যায়, ঠাকুরগাঁও ৫০ ব্যাটালিয়নের বিজিবি সদস্যদের সঙ্গে স্থানীয় জনগণও সীমান্তে নজরদারি কার্যক্রমে সহযোগিতা করছেন। দিন-রাত টহল, গোয়েন্দা নজরদারি এবং সীমান্তবর্তী এলাকায় সতর্কতামূলক কার্যক্রম অব্যাহত রয়েছে।

ঠাকুরগাঁও ৫০ বিজিবি জানায়, সীমান্ত দিয়ে কোনো ব্যক্তি যাতে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করতে না পারে, সে লক্ষ্যে সীমান্তের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অতিরিক্ত নজরদারি জোরদার করা হয়েছে। বাড়ানো হয়েছে টহল কার্যক্রম, স্থাপন করা হয়েছে বিশেষ পর্যবেক্ষণ ব্যবস্থা। পাশাপাশি সীমান্তবর্তী জনসাধারণকে সচেতন করতে মাইকিং ও গণসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

স্থানীয়রা জানান, দেশের সার্বভৌমত্ব, সীমান্ত নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থে তারা বিজিবির সঙ্গে সমন্বয় করে কাজ করছেন। সীমান্ত এলাকায় কোনো সন্দেহজনক ব্যক্তি বা তৎপরতা দেখা গেলে তাৎক্ষণিকভাবে বিজিবি ও আইনশৃঙ্খলা বাহিনীকে জানাতে প্রস্তুত আছেন তারা।

এদিকে সীমান্ত এলাকায় জনসাধারণের এই অংশগ্রহণকে ইতিবাচক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। তাদের মতে, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি ও স্থানীয় জনগণের সমন্বিত উদ্যোগ যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সীমান্তজুড়ে চলমান এই কঠোর নজরদারি ও জনসম্পৃক্ততার ফলে ঠাকুরগাঁও সীমান্তে নিরাপত্তা পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে বিজিবি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

পুশইন আতঙ্কে ঠাকুরগাঁও সীমান্তে সর্বোচ্চ সতর্কতা, বিজিবির সঙ্গে পাহারায় স্থানীয়রা

প্রকাশিত সময় : ১২:৩০:১০ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬