বুধবার, ১৭ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিদ্রোহের প্রশ্নই ওঠে না: রচনা

পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসে চলমান রাজনৈতিক অস্থিরতার মধ্যে দলীয় অবস্থান নিয়ে কথা বলেছেন ভারতীয় বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেত্রী ও তৃণমূল কংগ্রেসের সংসদ সদস্য রচনা ব্যানার্জি। তিনি বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিদ্রোহের কোনো প্রশ্নই ওঠে না। একইসঙ্গে, তিনি স্বীকার করেছেন, নির্বাচনে তারা ভোট পেয়েছেন মূলত মমতা বন্দ্যোপাধ্যায়ের জনপ্রিয়তার কারণেই।

ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে রচনা ব্যানার্জি বলেন, “দিদির সঙ্গে আমাদের অনেক দিনের সম্পর্ক। সেই সম্পর্ক সবসময় থাকবে। তার প্রতি আমাদের শ্রদ্ধাও সবসময় অটুট থাকবে। সবাই বলেন, ‘আমরা দিদির জন্য ভোট পেয়েছি—এটা সত্যি’। কারণ তৃণমূল কংগ্রেস মানেই দিদি। মানুষ তার উপর ভরসা করেই আমাদের ভোট দিয়েছেন।”

খানিকটা ব্যাখ্যা করে রচনা ব্যানার্জি বলেন, “মানুষ শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ দেখে ভোট দেননি, তারা আশা করেছিলেন জনপ্রতিনিধিরা তাদের জন্য কাজ করবেন। কেন্দ্র ও রাজ্যে একই দলের সরকার থাকলে উন্নয়নমূলক কাজ করা অনেক সহজ হয়। কিন্তু গত ১৫ বছরে সেই সুবিধা পুরোপুরি পাওয়া যায়নি।”

মানুষের জন্য কাজ করতে কেন্দ্রের সহযোগিতা প্রয়োজন বলে মনে করেন রচনা ব্যানার্জি। তার ভাষায়, “দিদির প্রতি পূর্ণ শ্রদ্ধা রেখেই বলছি, অনেক সময় আমাদের কাজের পথে বাধা এসেছে। ফলে আমরা মানুষের জন্য যেভাবে কাজ করতে চেয়েছিলাম, সেভাবে সবসময় করতে পারিনি।”

দীর্ঘ দিন ধরে জনপ্রিয় টিভি রিয়েলিটি শো ‘দিদি নাম্বার ১’-এর সঞ্চালক হিসেবে কাজ করছেন রচনা ব্যানার্জি। অতীতে এই অনুষ্ঠানে অতিথি হিসেবেও হাজির হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাদের ব্যক্তিগত ও রাজনৈতিক সম্পর্ক নিয়ে বিভিন্ন সময় কথা বলেছেন রচনা।

বলে রাখা ভালো, ছাব্বিশের বিধানসভা নির্বাচনে ভরাডুবির পর তৃণমূল কংগ্রেসের ভেতরে রাজনৈতিক টানাপড়েন চলছে। দলের একাংশের সংসদ সদস্য ও বিধায়ক নেতৃত্বের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন আলোচনা শুরু হয়েছে। এমন পরিস্থিতিতে রচনার এই মন্তব্যকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

অভিনেত্রীর আত্মহত্যা, মৃত্যুর আগে প্রেমিকের সঙ্গে স্ক্রীনশট ফাঁস

মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিদ্রোহের প্রশ্নই ওঠে না: রচনা

প্রকাশিত সময় : ১০:৫০:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬