শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

মেহেরপুর সীমান্তে পুশ ইনের চেষ্টা, বিজিবির বাধায় নো-ম্যানস ল্যান্ডে ৪ জন

মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা বিওপি সীমান্ত দিয়ে চারজন ব্যক্তিকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের কঠোর অবস্থান ও তাৎক্ষণিক তৎপরতায় সেই চেষ্টা ব্যর্থ হয়েছে।

শুক্রবার (১৯ জুন) ভোরে বুড়িপোতা সীমান্তের খালপাড়া এলাকায় আন্তর্জাতিক সীমান্তের শূন্যরেখার ওপারে চারজন ব্যক্তিকে অবস্থান করতে দেখেন স্থানীয় বাসিন্দারা। বিষয়টি নজরে আসার পর তারা বিজিবিকে অবহিত করলে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সতর্ক অবস্থান নেন বিজিবি সদস্যরা। একই সঙ্গে সীমান্ত এলাকায় নজরদারি বাড়ানো হয়।

স্থানীয় সূত্র জানায়, বর্তমানে ওই চারজন আন্তর্জাতিক সীমান্ত পিলার ১৫ ও ১৬-এর মধ্যবর্তী নো-ম্যানস ল্যান্ড এলাকায় অবস্থান করছেন। তাদের মধ্যে একজন পুরুষ ও তিনজন নারী রয়েছেন। তবে তারা কোন দেশের নাগরিক এবং কী কারণে সীমান্তে অবস্থান করছেন, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

ঘটনার পর সীমান্ত এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। সম্ভাব্য পুশইনের আশঙ্কায় স্থানীয় গ্রামবাসীরাও শূন্যরেখার কাছাকাছি অবস্থান নিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। বিজিবির সদস্যরা সার্বক্ষণিক নজরদারি চালিয়ে যাচ্ছেন যাতে কোনোভাবেই তাদের বাংলাদেশে প্রবেশ করানো না যায়।

জানা গেছে, ঘটনাস্থলের বিপরীতে ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া জেলার তেহট্ট থানার নাটনা বিএসএফ ক্যাম্প অবস্থিত। সীমান্ত এলাকায় বিএসএফের তৎপরতার বিষয়টিও বিজিবি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

এ বিষয়ে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন-৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হাসান বলেন, ভোরে মেহেরপুর সীমান্তে চারজনকে বাংলাদেশে পুশইনের একটি চেষ্টা প্রতিহত করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবির টহল ও নজরদারি আরও জোরদার করা হয়েছে।

সীমান্তে অবস্থানরত চারজনের পরিচয় নিশ্চিত না হওয়া পর্যন্ত এবং পরিস্থিতির স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

মেহেরপুর সীমান্তে পুশ ইনের চেষ্টা, বিজিবির বাধায় নো-ম্যানস ল্যান্ডে ৪ জন

প্রকাশিত সময় : ১০:০০:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬