সোমবার, ২২ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহীতে রেস্তোরাঁয় হামলা-ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন

রাজশাহীতে বাংলা টিফিন রেস্তোরাঁয় সন্ত্রাসী হামলা, ভাঙচুর ও লুটপাটের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১২টায় সাহেববাজার জিরোপয়েন্ট এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।Maps

বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি রাজশাহী জেলা শাখার উদ্যোগে আয়োজিত মানববন্ধনে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি রিয়াজ আহমেদ খান।

মানববন্ধনে বক্তব্য দেন সাধারণ সম্পাদক মাসুদুর রহমান রিংকু, প্রধান উপদেষ্টা এহসানুল হুদা দুলু, সহসভাপতি এস এম শিহাব উদ্দিন ও গোলাপ সরদার, সেলিম রেজা, আরিফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আবু তাহের ও রাশেদ ইসলাম, সহ-যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম পান্না ও লিয়াকত খান সোহেল, প্রচার ও প্রকাশনা সম্পাদক রাকিবুল ইসলাম রাজীব এবং রেস্তোরাঁ শ্রমিক নেতা জহিরুল ইসলাম প্রমুখ।

বক্তারা বাংলা টিফিন রেস্তোরাঁয় হামলা ও লুটপাটের ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি ও ক্ষতিপূরণের দাবি জানান।

এর আগে শুক্রবার রাত ৯টা থেকে সাড়ে ১০টার মধ্যে নগরীর বিনোদপুর বাজার এলাকায় এ হামলার ঘটনা ঘটে। ঘটনাটি ঘিরে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়।

এদিকে ঘটনার সময় ককটেল হামলায় পুলিশ সদস্য মো. ফয়েজ আহত হন। পরে তাকে প্রথমে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় এবং পরবর্তীতে বিভাগীয় পুলিশ হাসপাতালে স্থানান্তর করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

জাহিদ হাসানের প্রিয় দল আর্জেন্টিনা, তবে ট্রফি দেখতে চান অন্য হাতে

রাজশাহীতে রেস্তোরাঁয় হামলা-ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন

প্রকাশিত সময় : ০৫:৩১:৩৫ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬