বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

সংসদে বসে সরাসরি বাজেট অধিবেশন দেখবেন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা

কুমিল্লার লাকসাম উপজেলার গোবিন্দপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা জাতীয় সংসদ ভবনে সরাসরি বাজেট অধিবেশন দেখার সুযোগ পেয়েছেন। আজকের বাজেট অধিবেশন প্রত্যক্ষ করতে বৃহস্পতিবার (২৫ জুন) সকাল ৭টায় বিদ্যালয় থেকে ৪৩ জন শিক্ষক-শিক্ষার্থী ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দিয়েছেন।

কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) সংসদীয় আসনের জাতীয় সংসদ সদস্য মো. আবুল কালামের সহযোগিতায় এ সুযোগ পাচ্ছেন বলে জানিয়েছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাহাঙ্গীর আলম।

তিনি বলেন, ‘বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের পরিচালক (গণসংযোগ) মো. মনির হোসেনের সার্বিক সহায়তায় বিদ্যালয়ের ৩০ জন শিক্ষার্থী, ১২ জন শিক্ষক এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাতীয় সংসদ ভবনে বাজেট অধিবেশন প্রত্যক্ষ করতে পারবেন।’

এই ব্যাপারে বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের পরিচালক (গণসংযোগ) মো. মনির হোসেনের বলেন, ‘জাতীয় সংসদের কার্যক্রম সরাসরি দেখার এই সুযোগ শিক্ষার্থীদের গণতন্ত্র চর্চা, রাষ্ট্র পরিচালনা এবং জাতীয় বাজেট প্রণয়ন প্রক্রিয়া সম্পর্কে বাস্তব জ্ঞান অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

সংসদে বসে সরাসরি বাজেট অধিবেশন দেখবেন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা

প্রকাশিত সময় : ০৬:১৮:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬