ফিফার নতুন পদ্ধতিতে অনেক বড় দলই এবার কঠিন পরীক্ষার মুখে। এই যেমন আর্জেন্টিনা গ্রুপ (জে) পর্বের শীর্ষস্থান নিশ্চিত করলেও ‘এইচ’ গ্রুপে স্পেন রানার্স-আপ হলেই শক্তিশালী দল দুটি শেষ ৩২-এই মুখোমুখি হবে।
এখন পর্যন্ত সমীকরণ বলছে, দুইয়ে থেকে পরের রাউন্ডে উঠলেই পর্তুগালের সামনে পড়বে শক্তিশালী ইংল্যান্ড। সেই যাত্রা উত্রে গেলে শেষ ষোলোতেই দেখা হতে পারে স্পেনের সঙ্গে। এরপর কোয়ার্টার ফাইনালে প্রতিপক্ষ হতে পারে ফ্রান্স!
ফলে এতো কঠিন যাত্রা এড়াতে পর্তুগালকে শেষ ম্যাচে জিততেই হবে। গ্রুপের শীর্ষে থেকে নক-আউট নিশ্চিত করলে পর্তুগাল শেষ ৩২ এর লড়াইয়ে প্রতিপক্ষ হিসেবে পেতে পারে প্যারাগুয়েকে। রাউন্ড অব সিক্সটিনে বেলজিয়ামকে। এরপর কোয়ার্টার ফাইনালে দেখা হয়ে যেতে পারে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার সঙ্গে।

আন্তর্জাতিক ডেস্ক / ডেইলি দেশ নিউজ ডটকম 






















