রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহী কলেজে মাস্টার্সের ভাইভা পরীক্ষা দিতে এসে ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতি আটক

রাজশাহী কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের মাস্টার্স শেষ বর্ষের ভাইভা পরীক্ষা দিতে এসেছিলেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক ওয়ার্ড সভাপতি সজিব আলী (২৪)। রবিবার (২৮ জুন) বেলা সাড়ে ১১টার দিকে বিভাগের সামনে থেকে কলেজের একদল শিক্ষার্থী তাকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে।
সজিব আলী রাজশাহী নগরীর চর শ্যামপুর গ্রামের মুজাম্মেল হকের ছেলে। তিনি কাটাখালী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতি ছিলেন।
জানা গেছে, সজিব আলী রাজশাহী কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের মাস্টার্স শেষ বর্ষের শিক্ষার্থী। তিনি ভাইভা পরীক্ষা দিতে কলেজে এলে শিক্ষার্থীরা তাকে শনাক্ত করেন। পরে বিভাগের সামনে থেকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত ওসি মাসুমা মুস্তারি বিষয়টি নিশ্চিত করেছেন।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

রাজশাহী কলেজে মাস্টার্সের ভাইভা পরীক্ষা দিতে এসে ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতি আটক

প্রকাশিত সময় : ০৯:৪১:৫২ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬