সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

তুরাগে একাধিক মরদেহ উদ্ধারের দাবি গুজব: ডিএমপি

তুরাগ নদ থেকে একাধিক মরদেহ উদ্ধারের দাবিকে সম্পূর্ণ ভিত্তিহীন ও গুজব বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। পুলিশ বলছে, এ ধরনের কোনো ঘটনার সত্যতা তারা পায়নি। একই সঙ্গে গুজব ছড়ানোর সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে কাজ চলছে। এছাড়াও এ ধরনের কোনো ঘটনা যাচাই-বাছাই ছাড়া প্রচার না করার আহ্বান ডিএমপির।

এ ঘটনা নিয়ে আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলন করে বিষয়টি পুরোপুরি গুজব বলে দাবি করেছে ডিএমপি। রোববার (২৮ জুন) মিন্টো রোডে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডিএমপির যুগ্ম কমিশনার ফারুক হোসেন বলেন, ঢাকা মেট্রোপলিটন এ ধরনের কোনো ঘটনার সত্যতা পায়নি পুলিশ। এমনকি নদীতে লাশ পাওয়া নিয়েও তুরাগ থানায় কোনো অভিযোগ পাওয়া যায়নি বলেও জানান তিনি।

তিনি জানান, ‘বিভিন্ন ধরনের গুজব ছড়ানো হচ্ছে যে এটা ডিএমপির ঘটনা থেকে এরা মারা গিয়েছে। এটা একেবারেই বানোয়াট, গুজব। যারা এ ধরনের গুজব ছড়াবে, তাদের বিষয়ে আমাদের যারা সংশ্লিষ্ট ইউনিট আছে তারা অবশ্যই কাজ করছে এবং তারা কারা করছে তার একটা বের করে নিয়ে আসবে।’ যাচাই বাছাই ছাড়া এই ধরনের সংবাদ প্রচার হলে জনমানুষের মনে বিভ্রান্তি ছড়াতে পারে।

পুলিশের এ কর্মকর্তা আরও বলেন, গুজব ছড়ানোর সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে পুলিশের সাইবার ইউনিট কাজ করছে। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেন তিনি।

প্রসঙ্গত, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর পর থেকে সামাজিক যোগাযোগসহ বিভিন্ন মাধ্যমে ক্ষমতাচ্যুত দলটির সমর্থকদের পেজ ও প্রোফাইল থেকে দাবি তোলা হয়- সাতকর্মীকে মিছিল থেকে আটকের পর হত্যা করে লাশ তুরাগ নদে ফেলে দেয়া হয়েছে। যদিও এটি পুরোপুরি বিভ্রান্তিকর ও ভিত্তিহীন বলে দাবি করে বিবৃতি দেয় পুলিশ সদর দপ্তর।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

তুরাগে একাধিক মরদেহ উদ্ধারের দাবি গুজব: ডিএমপি

প্রকাশিত সময় : ১০:৩১:১৮ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬