সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

কেন বাড়ছে লোডশেডিং? ব্যাখ্যা দিলেন বিদ্যুৎমন্ত্রী

কারিগরি ত্রুটি ও জ্বালানি সরবরাহ সমস্যার কারণে দেশের দুটি বিদ্যুৎকেন্দ্র বন্ধ থাকায় জাতীয় গ্রিডে প্রায় ৩ হাজার মেগাওয়াট বিদ্যুতের ঘাটতি তৈরি হয়েছে। এ কারণে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় লোডশেডিং দিতে হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।

গতকাল রোববার (২৮ জুন) জাতীয় সংসদে ৩০০ বিধিতে দেওয়া এক বিবৃতিতে মন্ত্রী জানান, একটি বিদ্যুৎকেন্দ্রের বয়লারের টিউবে লিকেজ দেখা দেওয়ায় সেটিতে বিদ্যুৎ উৎপাদন বন্ধ রাখা হয়েছে। অন্যদিকে, বঙ্গোপসাগর উত্তাল থাকায় জাহাজ থেকে কয়লা খালাস করা সম্ভব না হওয়ায় আরেকটি বিদ্যুৎকেন্দ্রও উৎপাদন বন্ধ রেখেছে।

তিনি বলেন, এই দুই কেন্দ্র বন্ধ থাকায় জাতীয় গ্রিডে প্রায় ৩ হাজার মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ কমে গেছে। ফলে দেশের বিভিন্ন এলাকার পাশাপাশি রাজধানী ঢাকাতেও লোডশেডিং দিতে হচ্ছে। তবে আগামী দুই দিনের মধ্যে পরিস্থিতির উন্নতি হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

মন্ত্রী আরও জানান, এ বিষয়ে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানের সঙ্গে তার আলোচনা হয়েছে। তিনি বিদ্যুৎ পরিস্থিতিকে একটি জাতীয় সংকট হিসেবে উল্লেখ করে জনগণ ও সংসদের সব সদস্যকে পরিস্থিতি মোকাবিলায় সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

যদিও কোন দুটি বিদ্যুৎকেন্দ্র বন্ধ রয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করেননি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

কেন বাড়ছে লোডশেডিং? ব্যাখ্যা দিলেন বিদ্যুৎমন্ত্রী

প্রকাশিত সময় : ১০:৪৫:০০ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬