রাজশাহী বোয়ালিয়া মডেল থানার প্রথম নারী অফিসার ইন চার্জ (ওসি) হিসেবে দায়িত্ব গ্রহণ করায় সম্মানিত মাসুমা মুস্তারীকে ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানিয়েছে নারী উদ্যোক্তা ফোরাম হাউস অব বিউটি ব্লুম।
সম্প্রতি অনুষ্ঠিত এক সৌজন্য সাক্ষাতে সংগঠনের পক্ষ থেকে নতুন ওসিকে শুভেচ্ছা জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের পরিচালক ডা. অরিন। এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের অ্যাডমিন কারিশমা, সাদিয়া, মুসকান ও জাকিয়া।
সাক্ষাৎকালে হাউস অব বিউটি ব্লুমের লক্ষ্য, নারী উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়ন, ক্ষমতায়ন এবং সামাজিক-অর্থনৈতিক অগ্রগতিতে সংগঠনের বিভিন্ন কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সংগঠনের কার্যক্রম সম্পর্কে অবগত হয়ে ওসি মাসুমা মুস্তারী সন্তোষ প্রকাশ করেন। তিনি নারী উদ্যোক্তাদের অগ্রযাত্রায় এমন উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতে সংগঠনের যেকোনো প্রয়োজনীয় কার্যক্রমে সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
হাউস অব বিউটি ব্লুমের পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়, প্রশাসনের সহযোগিতায় নারী উদ্যোক্তাদের উন্নয়ন, নিরাপত্তা ও ক্ষমতায়নে আরও কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে।
এই সৌজন্য সাক্ষাৎ পারস্পরিক সহযোগিতা ও সুসম্পর্ক জোরদারের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

রায়হান রোহানঃ 






















