বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রাহুল ও প্রিয়াঙ্কাকে আটক করেছে পুলিশ

টানা দ্বিতীয় দিনের মতো প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের অপসারণের দাবি জানানোর সময় ভারতের বিরোধী দল কংগ্রেসের নেতা রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধীসহ ‘ইন্ডিয়া’ জোটের শীর্ষ নেতাদের আটক করা হয়েছে। ঘটনাস্থলে উপস্থিত অন্যান্য বিক্ষোভকারীদেরও পুলিশ জোর করে অপেক্ষমান বাসে তুলে নিয়ে যায়। বুধবার এনডিটিভি অনলাইন এ তথ্য জানিয়েছে।

তবে কংগ্রেস জানিয়েছে, দলের কর্মীরা ওই বাসগুলোর মধ্যে একটির চাকা ফুটো করে দিয়েছিলেন। পরে রাহুল গান্ধীকে অন্য একটি বাসে স্থানান্তর করে বারখাম্বা রোডের একটি থানায় নিয়ে যাওয়া হয়।

এর আগে মঙ্গলবারও নির্বাচন কমিশনের সদর দপ্তরে যাওয়ার অনুমতি না পেয়ে আকাশবাণী ভবনের সামনে হঠাৎ অবস্থান কর্মসূচি পালন করার সময় গান্ধী পরিবারের এই সদস্যদের আটক করা হয়েছিল। পরে তাদের ছেড়ে দেওয়া হয়।

বুধবার দিল্লির যন্তর মন্তরে যখন কংগ্রেস ও অন্যান্য দলের নেতাকর্মীরা প্রতিবাদ কর্মসূচি পালনের চেষ্টা করেছিলেন তখন তাদের আটক করা হয়।

শুরুতে রাহুল গান্ধীসহ অন্যান্য নেতাদের একটি বাসে তুলে বসিয়ে রাখা হয়েছিল। কিন্তু পুলিশ যখন অন্যদের আটক করতে এগিয়ে যায়, তখন ‘ইন্ডিয়া’ জোটের নেতারা বাস থেকে নেমে ফিরে আসেন এবং রাস্তায় বসে পড়েন। সরে যাওয়ার জন্য পুলিশের অনুরোধ সত্ত্বেও রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী রাস্তায় বসে থাকেন। প্রিয়াঙ্কা গান্ধী রাস্তায় শুয়ে পড়েন এবং তাকে সেখান থেকে সরানোর চ্যালেঞ্জ জানান।

এসময় প্রিয়াঙ্কা বলেন, “সংসদ সদস্যদের সঙ্গে এমন আচরণ করা হয়? এ এক নজিরবিহীন ঘটনা। আমরা এখান থেকে নড়ব না।”

অবশেষে পুলিশ রাহুল ও প্রিয়াঙ্কাকে টেনেহিঁচড়ে সরিয়ে নিয়ে গিয়ে বাসে তুলে দেয়।

‘ভোটচুরি’ এবং ‘স্বেচ্ছাচারী ও বেআইনি কার্যকলাপে’র অভিযোগে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশের পদত্যাগ দাবি করেছে বিরোধী দলগুলো। একই দাবিতে সরব হয়েছে বিভিন্ন ছাত্র-যুব সংগঠন এবং নাগরিক মঞ্চও। জ্ঞানেশের ইস্তফার দাবিতে মঙ্গলবার সংসদ চত্বর থেকে মিছিল করে কমিশনের সদর দফতর নির্বাচন সদনের দিকে এগোতে থাকেন বিরোধী জোট ‘ইন্ডিয়া’-র সংসদ সদস্যরা। মাঝপথেই মিছিল আটকে দেয় পুলিশ। সেখানেই অবস্থানে বসে পড়েন বিরোধী সংসদ সদস্যরা। সেই সময়েই আকাশবাণী ভবন চত্বরে ঢুকে পড়েন রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী। সেখানে বসেই বিক্ষোভ দেখাতে থাকেন তারা। সন্ধ্যার পর আকাশবাণী ভবন চত্বর থেকে রাহুল-প্রিয়াঙ্কাকে সরিয়ে নিয়ে যায় পুলিশ। তাদের আটক করে নিয়ে যাওয়া হয় নিউ পুলিশ লাইন্সে। পরে সেখান থেকে রাহুলদের ছেড়ে দেওয়া হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

রাহুল ও প্রিয়াঙ্কাকে আটক করেছে পুলিশ

প্রকাশিত সময় : ০৯:২৩:১৩ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬