মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বকাপে প্রিয় দল ও খেলোয়াড়ের নাম জানালেন জয়া আহসান

বাংলাদেশে ফুটবল বিশ্বকাপ কিংবা বড় কোনো আন্তর্জাতিক টুর্নামেন্ট এলেই ব্রাজিল-আর্জেন্টিনাকে ঘিরে উন্মাদনা তুঙ্গে ওঠে। সাধারণ দর্শকদের মতো শোবিজ অঙ্গনের তারকারাও তখন প্রিয় দল ও খেলোয়াড়কে ঘিরে উচ্ছ্বাসে মেতে ওঠেন। তবে সেই চেনা ধারা থেকে কিছুটা ভিন্ন অবস্থানে রয়েছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। তিনি সমর্থন করেন পর্তুগালকে।

ভারতের একটি সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে ফুটবলপ্রেম, ব্যক্তিগত জীবন এবং ক্যারিয়ারের নানা বিষয় নিয়ে খোলামেলা কথা বলেন জয়া। সেখানে নিজের প্রিয় দল প্রসঙ্গে তিনি বলেন, ফুটবল তার খুবই পছন্দের খেলা। শেষ বিশ্বকাপে রাশিয়ায় গিয়ে গ্যালারিতে বসেই খেলা উপভোগ করেছিলেন। তবে এবার আর মাঠে গিয়ে খেলা দেখা হয়নি।

হাস্যরসের সঙ্গে জয়া বলেন, চারপাশে সবাই আর্জেন্টিনা কিংবা ব্রাজিল নিয়ে কথা বললেও তিনি পর্তুগালের সমর্থক। তার সবচেয়ে প্রিয় ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো। তবে প্রতিদ্বন্দ্বী দলের তারকা লিওনেল মেসিকেও সমানভাবে ভালো লাগে বলে জানান এই অভিনেত্রী।

ফুটবলের পাশাপাশি সাক্ষাৎকারে উঠে আসে তার জন্মদিনের প্রসঙ্গও। আগামী ১ জুলাই জয়া আহসানের জন্মদিন। এ বিষয়ে তিনি বলেন, জন্মদিন নিয়ে খুব বেশি আয়োজন করতে তিনি পছন্দ করেন না। তবে পরিবার, বন্ধু, স্বজন এবং ভক্তদের ভালোবাসা দিনটিকে তার কাছে বিশেষ করে তোলে। ছোটবেলার জন্মদিনের নানা স্মৃতি এখনও মনে থাকলেও এখন আর জাঁকজমকপূর্ণ উদযাপনে স্বচ্ছন্দ বোধ করেন না বলেও জানান তিনি।

আগামী জুলাই মাসেই মুক্তি পেতে যাচ্ছে জয়া অভিনীত নতুন সিনেমা ‘আজও অর্ধাঙ্গিনী’। পরিচালক কৌশিক গাঙ্গুলীর বহুল আলোচিত চলচ্চিত্র ‘অর্ধাঙ্গিনী’-এর সিক্যুয়েল হিসেবে নির্মিত হয়েছে ছবিটি। সফল একটি সিনেমার দ্বিতীয় কিস্তি নিয়ে কাজ করতে মানসিক চাপ থাকলেও দর্শকদের প্রত্যাশা পূরণ হবে বলেই বিশ্বাস তার। জয়ার ভাষ্য, এবার গল্পে নাটকীয়তা আরও বেড়েছে, পাশাপাশি আগের চরিত্রগুলোর দীর্ঘ যাত্রার সঙ্গে যুক্ত হয়েছে নতুন কিছু চরিত্রও।

দীর্ঘদিন ধরে কলকাতার চলচ্চিত্রে নিয়মিত কাজ করছেন জয়া আহসান। টলিউডে নিজের অবস্থান প্রসঙ্গে তিনি বলেন, তিনি বাংলা ভাষার চলচ্চিত্রের জন্যই কাজ করেন। অন্য দেশের পাসপোর্ট বহন করলেও এতদিন ধরে কাজ করতে করতে কখনোই নিজেকে এই ইন্ডাস্ট্রির বাইরের মানুষ বলে মনে হয়নি। এমনকি এখানকার বাসিন্দা হলেও কাজের পরিমাণ খুব একটা ভিন্ন হতো না বলেও মন্তব্য করেন এই অভিনেত্রী।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

বিশ্বকাপে প্রিয় দল ও খেলোয়াড়ের নাম জানালেন জয়া আহসান

প্রকাশিত সময় : ০৫:৩৫:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬