বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

শাপলাচত্বর হত্যাকাণ্ডের ঘটনায় ইনুর সম্পৃক্ততা পাওয়া গেছে: চিফ প্রসিকিউটর

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু এবার আরেক মামলায় আসামি হতে যাচ্ছেন। শাপলা চত্বর হত্যাকাণ্ডের ঘটনায় তার সম্পৃক্ততা পাওয়া গেছে, এমনটি জানিয়েছেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম।

জুলাই আন্দোলনের সময় কুষ্টিয়ার ছয়জনকে হত্যার মামলায় মানবতাবিরোধী অপরাধে গত ৩০ জুন রায় হয় জাসদ নেতা ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর। রায়ে তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন। তবে, এটি এখানেই শেষ হচ্ছে না। মানবতাবিরোধী অপরাধের আরেক মামলায় এবার আসামি হতে যাচ্ছেন হাসানুল হক ইনু।

চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম জানিয়েছেন, ২০১৩ সালে রাতের আঁধারে শাপলাচত্বরে ঘটে যাওয়া হত্যাযজ্ঞে হাসানুল হক ইনুর সম্পৃক্ততা পাওয়া গেছে। এই মামলায় তাকেও আসামি করা হবে।

চলতি মাসের শেষ সপ্তাহে তদন্ত প্রতিবেদন ও ফরমাল চার্জ দাখিল করা হবে বলে জানান চিফ প্রসিকিউটর।

রাজনৈতিক পটপরিবর্তনের পর গেল বছরের ২৬ নভেম্বর হেফাজতে ইসলাম শেখ হাসিনাসহ ৫০ জনের বিরুদ্ধে শাপলা চত্বরের হত্যাযজ্ঞ নিয়ে ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আনুশকার রেকর্ড ভাঙলেন সামান্থা

শাপলাচত্বর হত্যাকাণ্ডের ঘটনায় ইনুর সম্পৃক্ততা পাওয়া গেছে: চিফ প্রসিকিউটর

প্রকাশিত সময় : ০৬:৩৫:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬