শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ডিএমপির ঊর্ধ্বতন ৬ কর্মকর্তাকে বদলি

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ঊর্ধ্বতন ছয় কর্মকর্তাকে বদলি করা হয়েছে। বৃহস্পতিবার (২ জুলাই) ডিএমপি কমিশনারের পক্ষে উপপুলিশ কমিশনার (সদর দপ্তর ও প্রশাসন) (অতিরিক্ত দায়িত্বে) মোহাম্মদ সারোয়ার আলম জারি করা এক অফিস আদেশে এই তথ্য জানানো হয়েছে।

জনস্বার্থে জারি করা এক অফিস আদেশে তাদের বর্তমান কর্মস্থল থেকে নতুন দায়িত্বে পদায়নের নির্দেশ দেওয়া হয়। আদেশে বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা নতুন কর্মস্থলে দায়িত্ব পালন করবেন।

আদেশ অনুযায়ী, মতিঝিল বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (সেকেন্ড ইন কমান্ড/২ আইসি) এস এম মিজানুর রহমানকে অতিরিক্ত উপপুলিশ কমিশনার আইসিটি বিভাগে, গুলশান বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (সেকেন্ড ইন কমান্ড/২ আইসি) মো. আল আমিন হোসাইনকে অতিরিক্ত উপপুলিশ কমিশনার (রমনা জোনাল টিম) গোয়েন্দা-রমনা বিভাগে, লালবাগ বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (সেকেন্ড ইন কমান্ড/২ আইসি) আবু সাঈদকে অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মোহাম্মদপুর জোনাল টিম) গোয়েন্দা-তেজগাঁও বিভাগে, মিরপুর বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (সেকেন্ড ইন কমান্ড/২ আইসি) এস. এ. এম. ফজলে-ই-খুদাকে অতিরিক্ত উপপুলিশ কমিশনার (পশ্চিম জোনাল টিম) গোয়েন্দা-মিরপুর বিভাগে ও ডিএমপির অর্থ বিভাগে কর্মরত অতিরিক্ত উপপুলিশ কমিশনার (বাজেট) মো. সজল হোসেনকে অতিরিক্ত উপপুলিশ কমিশনার, কাউন্টার টেরোরিজম ইনভেস্টিগেশন বিভাগের (সিটিটিসি) দায়িত্ব দেওয়া হয়েছে।

অন্যদিকে, ট্রাফিক-মতিঝিল বিভাগে কর্মরত সহকারী পুলিশ কমিশনার (সুবুজবাগ জোন) জাহাঙ্গীর ফেরদৌসকে সহকারী পুলিশ কমিশনার (ট্রেনিং), এফঅ্যান্ডডি বিভাগ, ডিএমপিতে পদায়ন করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

ডিএমপির ঊর্ধ্বতন ৬ কর্মকর্তাকে বদলি

প্রকাশিত সময় : ১১:৪৪:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬