প্রথমবারের মতো মাতৃত্বকালীন বিরতি নেননি দীপিকা। গর্ভাবস্থায় সেরেছেন শাহরুখ খানের কিং সিনেমার শুটিং। এবার সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করলেন একটি বিজ্ঞাপনের ভিডিও যেখানে তার স্ফীতোদর স্পষ্ট। যা ইতোমধ্যেই ভাইরাল হয়েছে গেছে নেটদুনিয়ায়।
চলতি বছরের এপ্রিলে গুঞ্জন ওঠে— ফের মা হতে চলেছেন দীপিকা পাড়ুকোন। তবে বিষয়টি নিয়ে চুপ ছিলেন নায়িকা। রণবীর সিংও ছিলেন মুখে কুলুপ এঁটেছিলেন। ফলে অনুরাগীদের অস্বস্তি কাটছিল না। পরে জল্পনা থামাতে এগিয়ে আসেন দীপিকা।
দীপিকার সে পোস্টের পর থেকে আনন্দের বন্যা বয়ে যাচ্ছিল রণদীপের ভক্ত শিবিরে। সহকর্মীরাও জানাচ্ছিলেনন উষ্ণ অভিনন্দন। অভিনেত্রী ভূমি পেডনেকার লিখেছিলেন, ‘অভিনন্দন’। সামান্থা একাধিক হার্ট ইমোজি দিয়েছিলেন।
২০১৮ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন রণবীর-দীপিকা। ২০২৪-এর সেপ্টেম্বরে প্রথম মাতৃত্বের স্বাদ পান দীপিকা। দুয়া জন্মের পর বাবা রণবীর সিংয়ের ক্যারিয়ারেরও খরা কাটে। ধুরন্ধর দিয়ে বলিউডে শক্ত অবস্থান নেন। এবার দ্বিতীয় সন্তানের অপেক্ষায় এ দম্পতি।

বিনোদন ডেস্ক/ডেইলি দেশ নিউজ ডটকম 


















