রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

নীলফামারীতে ট্রাকচাপায় একই পরিবারের তিনজনসহ নিহত ৪

নীলফামারীর ডোমার উপজেলায় ট্রাক ও ব্যাটারিচালিত তিন চাকার যানের (মিথিলা) সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ চারজন নিহত হয়েছেন। এ সময় আহত একজনকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

রবিবার (১২ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার পাঙ্গামটুকপুর-বোড়াগাড়ী নদীয়া পাড়া সড়কে এই দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিক নিহত ও আহতদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

ডোমার থানা ওসি মো. হাবিবুল্লা হাবিব গণমাধ্যমকে বলেন, মিথিলায় করে একটি পরিবার বিয়ে বাড়িতে দাওয়াতে যাচ্ছিলেন। পথে দুর্ঘটনায় একই পরিবারের মা ও দুই মেয়েসহ চারজনের মৃত্যু হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

নীলফামারীতে ট্রাকচাপায় একই পরিবারের তিনজনসহ নিহত ৪

প্রকাশিত সময় : ০৫:৫৬:২৮ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬