বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

লালপুরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নাটোরের লালপুর উপজেলায় অভিযান চালিয়ে ৩১ পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৪ জুলাই) রাতে উপজেলার গৌরিপুর গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, পুলিশের চৌকস একটি ট্রিম গোপন সংবাদের ভিত্তিতে গৌরিপুর গ্রামে একটি চায়ের দোকানে অভিযান চালান। এসময় দোকানটির মালিক ও স্থানীয় বাসিন্দা মো. রহম আলম (৪৬) কে আটক করা হয়। তিনি মৃত আক্কাস আলী মন্ডলের ছেলে এবং রঙ্গীলা বেওয়ার সন্তান।

অভিযান চলাকালে তার হেফাজত থেকে ৩১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার মোট ওজন প্রায় ৩ দশমিক ১ গ্রাম।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছেন বলে জানায় পুলিশ।
এ ঘটনায় লালপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণি-১০(ক) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিকে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে সোপর্দ করার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

এ বিষয়ে লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম বলেন, ‘মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে।

সমাজ থেকে মাদক নির্মূলে পুলিশ সর্বোচ্চ কঠোর অবস্থানে রয়েছে। যেকোনো মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

লালপুরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

প্রকাশিত সময় : ০৫:৪৭:৪৪ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬