শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

নজরুলকে বহিষ্কারের সিদ্ধান্ত জানিয়ে সিইসিকে জামায়াতের চিঠি

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কারের বিষয়টি জানিয়ে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের কাছে চিঠি দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেলে এই চিঠি পাঠায় দলটি।

চিঠিতে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, “গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবরের পর দলীয় তদন্তে তার ‘নৈতিক স্খলন’ প্রমাণিত হয়েছে। এ কারণে দলের গঠনতন্ত্রের ৬২ ধারা অনুযায়ী তাকে বহিষ্কার করা হয়েছে।

চিঠিতে আরো বলা হয়, গত বুধবার জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের জরুরি বৈঠকে সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি অবগতির জন্য জানানো হচ্ছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ করা হয়েছে।

তবে এর আগে সকালে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ সাংবাদিকদের বলেন, “দল থেকে বহিষ্কারের চিঠি পেলেই নির্বাচন কমিশনের কোনো ব্যবস্থা নেওয়ার সুযোগ নেই। এ ধরনের বিষয়ে সংসদের স্পিকারের কাছ থেকে চিঠি আসতে হবে।”

তিনি বলেন, “সংবিধানে দল থেকে বহিষ্কার হলে সংসদ সদস্যের পদ শূন্য হবে এমন কোনো বিধান নেই। সেখানে দল থেকে পদত্যাগ বা সংবিধানে উল্লেখিত অন্যান্য পরিস্থিতিতে আসন শূন্য হওয়ার বিধান রয়েছে। তাই স্পিকারের কার্যালয় থেকে প্রয়োজনীয় সিদ্ধান্ত ও চিঠি পাওয়ার পরই নির্বাচন কমিশন আইন অনুযায়ী ব্যবস্থা নেবে।”

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

নজরুলকে বহিষ্কারের সিদ্ধান্ত জানিয়ে সিইসিকে জামায়াতের চিঠি

প্রকাশিত সময় : ১০:১০:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬