সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

খুলনায় রেজাউল শেখ হত্যায় ৩ জ‌নের মৃত্যুদণ্ড

খুলনার ব‌টিয়াঘাটা উপজেলার বাসিন্দা ক্ষুদ্র ব্যবসায়ী ‌রেজাউল শেখ হত্যার দা‌য়ে তিন আসা‌মি‌কে মৃত্যুদণ্ড দি‌য়ে‌ছেন আদালত। আজ সোমবার (২৭ জুলাই) খুলনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ-৪ আদাল‌তের‌ বিচারক খুরশীদ আলম এ রায় ঘোষণা ক‌রেন। এক আসামিকে খালাস দিয়েছেন আদালত।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- খুরশিদ আলম, সালাম ও খায়রুল। রায় ঘোষণার সময় আসা‌মিরা আদাল‌তে উপ‌স্থিত ছি‌লেন।

আদাল‌তের বেঞ্চ সহকারী মো. শাহ আলম রায়ের তথ্য জানান।

আদালতের সূত্র জানান, ২০১৮ সালের ৩১ মার্চ সকাল ৮টার দিকে রেজাউল শেখ উপজেলার ঝালবাড়ি গ্রামের বাজারে নিজের দোকানের কাছাকাছি ঘুরাঘুরির সময় পূর্ব থেকে ওঁৎ পেতে থাকা চার দুর্বৃত্ত বাঁশের লাঠি দিয়ে মাথায় আঘাত করে। এরপর তিনি মাটিতে পড়ে গেলে তারা একাধিক আঘাত করতে থাকে। রেজাউলের ছোট ভাই ঠেকাতে এলে তাকেও তারা আঘাত করে। পরবর্তীতে রেজাউলকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের ছোট ভাই মেজবাহ উদ্দিন ওই দিন সন্ধ্যায় বাদী হয়ে বটিয়াঘাটা থানায় মামলা দায়ের করেন। এতে তিনি ঝালবাড়ি এলাকার বাসিন্দা কলমবক্সের ছেলে আব্দুল সালাম, সালাম শেখের দুই ছেলে খুরশিদ আলম (৩৫) ও খায়রুল শেখ (২৮) এবং একই এলাকার কালা বাবুর ছেলে এরশাদকে আসামি করেন।

মামলায় উল্লেখ করা হয়, পৈত্রিক সম্পত্তি তথা দোকানঘর উঠানোকে কেন্দ্র করে পূর্ব বিরোধের সূত্র ধরে খুরশীদ আলম শেখ ও খায়রুল শেখ বাঁশের লাঠি ও কাঠের বাতা দিয়ে রেজাউলের মাথার পেছনে ও শরীরের বিভিন্নস্থানে আঘাত করে। এ সময় রেজাউল মাটিতে পড়ে গেলে আব্দুস সালাম ও এরশাদ শেখ বাঁশের লাঠি দিয়ে আঘাত করে।

গত ২০১৯ সালের ১১ সেপ্টেম্বর তদন্ত কর্মকর্তা ও পিবিআইয়ের পুলিশ পারিদর্শক মো. গোলাম রসুল উল্লিখিতদের আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

গোপালগঞ্জে অফিসের তালা খুলল কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ, ‘হাদী চত্বর’ বদলে ‘জয় বাংলা চত্বর’

খুলনায় রেজাউল শেখ হত্যায় ৩ জ‌নের মৃত্যুদণ্ড

প্রকাশিত সময় : ১০:০১:১৬ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬