আজ মঙ্গলবার (১৮ আগস্ট) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে রাজস্ব সম্মেলন-২০২৬ এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
তিনি আরও বলেন, রাজস্ব বোর্ডে আপনাদের সমস্যা ছিল, আপনারা তুলে ধরেছেন। তবে যেহেতু আমি বললাম, আমরা সকলকে নিয়ে এগোতে চাই, যেটি অতীতে হয়ে গেছে হয়ে গেছে। আমাদের প্রত্যাশা থাকবে যে ইনশআল্লাহ ভবিষ্যতে এরকম কোনো অপ্রীতিকর ঘটনা ঘটবে না। আপনারা যেটি চাইছেন সরকারের কাছে, সরকার অবশ্যই অত্যন্ত গুরুত্বের সাথে এটি বিবেচনা করবে।
প্রধানমন্ত্রী আরও বলেন, আমরা চাই সকলকে নিয়ে দেশটিকে গঠন করার জন্য। আমরা চাই যারা সৎ, যারা দক্ষ অফিসারস আছেন তাদেরকে আরও বেশি করে কাজ করার সুযোগ করে দিতে। তারা যাতে দেশের জন্য আরও বেশি কন্ট্রিবিউট করতে পারেন এবং সেই কারণে যেই পরিবেশ তৈরি করা দরকার সরকারের সর্বোচ্চ চেষ্টা থাকবে সেই পরিবেশ তৈরি করা।

ডেইলি দেশ নিউজ ডটকম ডেস্ক 






















