বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নতুন রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন ভারপ্রাপ্ত স্পিকার

নতুন রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির শপথ গ্রহণ অনুষ্ঠান হবে।

এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ আইনি ব্যাখ্যা চাইলে বৃহস্পতিবার (২০ আগস্ট) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এ মতামত দিয়েছে বলে জানিয়েছেন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (মতামত) এ এ আউয়াল।

তিনি বলেন, আমরা সংশ্লিষ্ট বিভাগকে মতামত দিয়ে জানিয়েছি, ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল শপথ বাক্য পাঠ করালে আইনের কোনো ধরনের ব্যত্যয় হবে না।

এদিন বেলা ২টায় সংসদ কক্ষে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। ভোট চলবে বিকাল ৫টা পর্যন্ত।

জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি বলেন, আগামীকাল শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা ৭টায় বঙ্গভবনে নির্বাচিত রাষ্ট্রপতির শপথ গ্রহণের প্রস্তুতি নেওয়া হয়েছে।

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন গত ২৪ জুলাই স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করলে সংবিধান অনুযায়ী নতুন রাষ্ট্রপতি দায়িত্ব না নেওয়া পর্যন্ত স্পিকার হাফিজ উদ্দিন আহমদ এ পদের কার্যভার গ্রহণ করেন।

আর ডেপুটি স্পিকার কায়সার কামাল ভারপ্রাপ্ত স্পিকারের দায়িত্ব নেন।

শুক্রবার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে কে শপথ পড়াবেন, সে বিষয়ে আইন মন্ত্রণালয়ের কাছে আইনি ব্যাখ্যা চেয়েছিল মন্ত্রিপরিষদ বিভাগ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

নতুন রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন ভারপ্রাপ্ত স্পিকার

প্রকাশিত সময় : ০৪:৫৪:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬