শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

আজ সন্ধ্যায় নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথ

দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিতে যাচ্ছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় সংসদে অনুষ্ঠিত নির্বাচনে জয়ের পর নির্বাচন কমিশন থেকে ইতিমধ্যেই এ সংক্রান্ত সরকারি গেজেট জারি করা হয়েছে। সব আনুষ্ঠানিকতা শেষে আজ শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় বঙ্গভবনে নতুন রাষ্ট্রপতির শপথগ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

সংবিধান অনুযায়ী নবনির্বাচিত রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করাবেন জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। শপথ গ্রহণের আইনি প্রক্রিয়া ও সাংবিধানিক বিষয়টি নিয়ে আইন মন্ত্রণালয় তাদের সুনির্দিষ্ট মতামত ও ব্যাখ্যা প্রদানের পর এই সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়।

এর আগে শপথ অনুষ্ঠান পরিচালনা ও আইনি ব্যাখ্যা চেয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে মতামত চাওয়া হলে গতকাল বৃহস্পতিবার আইন মন্ত্রণালয় তাদের স্পষ্ট অবস্থান তুলে ধরে। আইন মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী বর্তমান স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বর্তমানে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে রয়েছেন। এই পরিস্থিতিতে সংবিধানের ৭৪(৩) অনুচ্ছেদের বিধান মেনে স্পিকারের যাবতীয় দায়িত্ব ও এখতিয়ার পালন করছেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

আইনি পর্যালোচনায় বলা হয়, ডেপুটি স্পিকার যেহেতু বর্তমানে স্পিকারের অর্পিত দায়িত্ব পালন করছেন, তাই সংবিধান অনুসারে নবনির্বাচিত রাষ্ট্রপতিকে শপথ পাঠ করানোর ক্ষেত্রে তিনিই উপযুক্ত ও যথাযথ আইনি কর্তৃপক্ষ।

এর আগে গতকাল বৃহস্পতিবার উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে দুপুর ২টা ১০ মিনিট থেকে বিকেল ৫টা পর্যন্ত রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

ঘোষিত ফলাফল অনুযায়ী, দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়া মির্জা ফখরুল ইসলাম আলমগীর সর্বমোট ২৫৫টি ভোট পান। তাঁর একমাত্র প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় বিরোধী জোটের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ পেয়েছেন ৮৮টি ভোট।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, জাতীয় সংসদের ৩৪৯ জন ভোটারের মধ্যে ৩৪৩ জন সংসদ সদস্য নির্বাচনে তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন। বাকি ৬ জন সংসদ সদস্য ভোটদানে বিরত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

এ বছর হচ্ছে না বিপিএল, নতুন পরিকল্পনার কথা জানালেন তামিম

আজ সন্ধ্যায় নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথ

প্রকাশিত সময় : ১০:১৮:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬