আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সচিবালয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খানের সঙ্গে তার কার্যালয়ে এক সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ কথা বলেন দীনেশ ত্রিবেদী। এসময় স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম উপস্থিত ছিলেন।
সাক্ষাৎকালে দুই দেশের মধ্যকার সম্পর্ক এবং মুক্ত বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক নিয়ে ইতিবাচক আলোচনা হয়। এছাড়া স্থানীয় সরকার নির্বাচন নিয়েও কথা হয়।
ভারতীয় হাইকমিশনার ড. আবদুল মঈন খানের রাজনৈতিক অভিজ্ঞতার প্রশংসা করেন। তিনি বলেন, ড. মঈন খানের অভিজ্ঞতা থেকে তরুণ রাজনৈতিক নেতৃত্বের অনেক কিছু শেখার আছে।
বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে কথা বলতে চান না জানিয়ে তিনি বলেন, অতীতে আটকে থাকলে উন্নয়ন হবে না। আমরা চাই জনগণের সাথে জনগণের সম্পর্ক উন্নয়ন হবে।

ডেইলি দেশ নিউজ ডটকম ডেস্ক 





















