সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

জাতিসংঘ অধিবেশনে তারেক রহমানের নেতৃত্বে ছোট পরিসরের প্রতিনিধিদল, থাকছেন যারা

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ছোট পরিসরের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রতিনিধিদলে রয়েছেন প্রধানমন্ত্রীর সহধর্মিনী ডা. জুবাইদা রহমানও। এ ছাড়া বিশিষ্ট ব্যক্তি হিসেবে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন- বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক ও জমিয়তে উলামায়ে ইসলামের মহাসচিব সৈয়দ গোলাম মহিউদ্দিন।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেন, ‘জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে অতীতে দেখা গেছে সরকার প্রধানগণ শতাধিক প্রতিনিধিদলের নেতৃত্ব দিতেন। জনগণের ভোটে নির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান ছোট পরিসরে একটি প্রতিনিধিদল নিয়ে এই প্রথম জাতিসংঘ যাচ্ছেন। এত ছোট প্রতিনিধিদলের নিয়ে প্রধানমন্ত্রীর সফর এই প্রথম।’

প্রধানমন্ত্রীর প্রতিনিধিদলে মন্ত্রিসভার পাঁচজন সদস্য, প্রতিমন্ত্রী ও উপদেষ্টা মিলে সাতজন সদস্য রয়েছেন। প্রতিনিধিদলে রয়েছেন- অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বিমানমন্ত্রী রাশিদুজ্জামান মিল্লাত, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, অর্থ ও পরিকল্পনা বিষয়ক প্রধানমন্ত্রীর উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর।

প্রতিনিধিদলের তালিকায়- পররাষ্ট্র মন্ত্রী খলিলুর রহমানের নাম থাকলেও তিনি সাধারণ পরিষদের ৮১ তম অধিবেশনে সভাপতিত্ব করবেন।

প্রতিনিধিদলে আরও রয়েছেন- পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ও শামা ওবায়েদ, ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন, রেহান আসিফ আজাদ, বাংলাদেশ বিনিয়োগ কর্তৃপক্ষের চেয়ারম্যান আসিফ চৌধুরী, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারি তানভীর শাহরিয়ার গনি, এসএম জিয়াউদ্দিন হায়দার ওশামীম পারভেজ ও বিমান বাংলাদেশ এয়ার লাইন্সের চেয়ারম্যান রুমি এম হোসেন।

পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম, জাতিসংঘের স্থায়ী মিশনের প্রধান আইরিন খান, যুক্তরাষ্ট্র দূত তারেক মো. আরিফুল ইসলামও প্রতিনিধি রয়েছেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী ও অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রয়েছেন প্রতিনিধিদলে।

স্পেশাল সিকিউরিটি ফোর্সের মহাপরিচালক মেজর জেনারেল মাহবুবুস সামাদ চৌধুরী, প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের কমান্ডেট বিগ্রেডিয়ার জেনারেল গোলাম আরিকুল আলম এবং প্রধানমন্ত্রীর সহকারি সামরিক সচিব লে. কর্ণেল জুননম নাহিদ, প্রধানমন্ত্রীর এডিসি লে. কর্ণেল শোহানুর রহমান।

প্রধানমন্ত্রীর সফরের সদস্যদের যে তালিকা প্রকাশ হয়েছে তাতে মন্ত্রিসভার সদস্য, উপদেষ্টা, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী, প্রধানমন্ত্রী কার্যালয়, বিশেষ নিরাপত্তা বাহিনীর কর্মকর্তা, পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাসহ প্রতিনিধিদলের সদস্য মোট সংখ্যা ৩৮ জন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জবির দ্বিতীয় সমাবর্তন ২০২৭ সালের ৩০ জানুয়ারি

জাতিসংঘ অধিবেশনে তারেক রহমানের নেতৃত্বে ছোট পরিসরের প্রতিনিধিদল, থাকছেন যারা

প্রকাশিত সময় : ০৫:৩৪:০১ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬