শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সাত মাসে ১৫ হাজার শিশু নিখোঁজের জিডি, উদ্ধার ১৩ হাজার

চলিত বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত সারাদেশে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজের তথ্য পেয়েছে পুলিশ। নিখোঁজ শিশুদের মধ্যে ১৩ হাজার ৬৭৯ জনকে উদ্ধার করা হয়েছে। তবে এখনও নিখোঁজ রয়েছে ২ হাজার ৩৮ শিশু।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে পুলিশ হেডকোয়ার্টার্স।

সম্প্রতি দেশের বিভিন্ন গণমাধ্যমে চলতি বছরের প্রথম সাত মাসে ১৫ হাজারের বেশি শিশু নিখোঁজ হওয়ার খবর প্রকাশের পর এ বিষয়ে নিজেদের বক্তব্য দিয়েছে পুলিশ

পুলিশ জানায়, প্রকাশিত প্রতিবেদনে নিখোঁজ শিশুদের পরবর্তী অবস্থা অর্থাৎ কতজন উদ্ধার হয়েছে বা পরিবারের কাছে ফিরে এসেছে, সে তথ্য উল্লেখ না থাকায় শিশু নিখোঁজের পূর্ণাঙ্গ চিত্র পাওয়া যায়নি। এতে জনমনে বিভ্রান্তি তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।

অনুযায়ী, জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত শূন্য থেকে ৯ বছর বয়সী ৪৭৪ শিশু নিখোঁজের জিডি হয়েছে। এর মধ্যে ৪০৬ জনকে উদ্ধার করা হয়েছে, এখনও নিখোঁজ ৬৮ জন।

অন্যদিকে, ১০ থেকে ১৭ বছর বয়সী ১৫ হাজার ২৪৩ শিশু নিখোঁজ হয়েছে। তাদের মধ্যে ১৩ হাজার ২৭৩ জন উদ্ধার হয়েছে এবং ১ হাজার ৯৭০ জন এখনও নিখোঁজ।

পুলিশ জানায়, ছোট শিশুরা সাধারণত পরিবারের সঙ্গে অপরিচিত স্থানে গিয়ে পথ হারানো, ঠিকানা বলতে না পারা কিংবা একা বাড়ি ফেরার সময় অন্যত্র চলে যাওয়ার কারণে নিখোঁজ হয়।

আর ১০ থেকে ১৭ বছর বয়সীদের ক্ষেত্রে অভিমান, পড়ালেখার চাপ, অনৈতিক কাজে জড়িয়ে লজ্জার ভয়ে পালিয়ে থাকা, পরিবারের সদস্যদের অর্থ আদায়ের কৌশল, পারিবারিক কলহ, বন্ধু বা সহপাঠীদের প্রভাব, স্বাধীনভাবে থাকার আকাঙ্ক্ষা এবং বিভিন্ন কারণে বাড়ি থেকে পালিয়ে যাওয়ার ঘটনা বেশি দেখা যায়।

পুলিশ আরও জানায়, অনলাইন জিডি চালুর ফলে নিখোঁজ সংক্রান্ত জিডির সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ২০২৩ সালে নিখোঁজের জিডি ছিল ১৭ হাজার ৮০৮টি, ২০২৪ সালে ১৬ হাজার ৪১৪টি এবং ২০২৫ সালে ২২ হাজার ৫৫০টি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

সাত মাসে ১৫ হাজার শিশু নিখোঁজের জিডি, উদ্ধার ১৩ হাজার

প্রকাশিত সময় : ০৯:২১:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬