এ সময় শোভাযাত্রাকে কেন্দ্র করে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) নির্ধারিত রুটে চলাচলকারী যানবাহনকে বিকল্প সড়ক ব্যবহারের অনুরোধ জানিয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ডিএমপির এক বার্তায় এসব তথ্য জানানো হয়।
শোভাযাত্রায় নিরাপত্তার স্বার্থে হ্যান্ডব্যাগ, ট্রলি, বড় ভ্যানিটি ব্যাগ, পোঁটলা, দাহ্য পদার্থ, ছুরি, অস্ত্র, কাঁচি ও ক্ষয়কারক তরল না নেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে।
শোভাযাত্রা ঘিরে রাজধানীজুড়ে ব্যাপক নিরাপত্তাব্যবস্থার নেওয়ার কথা জানিয়ে ডিএমপি বলেছে, অনুষ্ঠানকে কেন্দ্র করে কোনো উগ্রবাদী গোষ্ঠী, অন্যান্য নিষিদ্ধঘোষিত সংগঠন এবং রাষ্ট্র ও সরকারবিরোধী কুচক্রী মহল যাতে অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি করতে না পারে সে লক্ষ্যে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। পাশাপাশি গুরুত্বপূর্ণ ব্যক্তি, ধর্মীয় নেতা, পুরোহিত এবং বিদেশি নাগরিকদের নিরাপত্তায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে র্যাব।

ডেইলি দেশ নিউজ ডটকম ডেস্ক 





















