মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বাদশার সঙ্গে বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন ইশা

বিগ বস ২০’-এ প্রতিযোগী হিসেবে অংশ নেওয়ার আগে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি সম্পর্ক ভাঙার অভিজ্ঞতাকে জীবনের সবচেয়ে কঠিন সময়গুলোর একটি বলে উল্লেখ করেন।

মার্চ মাস থেকে বাদশা ও ঈশার সম্পর্ক নিয়ে জোর আলোচনা শুরু হয়। পরে ইশার মা পুনম রিখী সামাজিক যোগাযোগমাধ্যমে বিয়ের অনুষ্ঠানের কিছু ছবি প্রকাশ করলে সেই জল্পনা আরও বেড়ে যায়।

সাক্ষাৎকারে ইশা বলেন, শুরু থেকেই তিনি সম্পর্কটিকে ব্যক্তিগত রাখতে চেয়েছিলেন। কারণ, নিজের ব্যক্তিগত জীবনকে কখনও জনসমক্ষে আলোচনার বিষয় করতে চাননি। তবে পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছিল যে তিনি বারবার নিজেকেই প্রশ্ন করতেন, ‘আমি কী ভুল করেছিলাম?’

তিনি জানান, তিনি শুধু প্রিয় মানুষটিকেই নয়, তাঁদের সম্পর্কটিকেও রক্ষা করার চেষ্টা করেছিলেন। দুইজন মানুষের ব্যক্তিগত বিষয়কে কখনও নাটকে পরিণত করতে চাননি বলেও মন্তব্য করেন তিনি।

বিয়ের ছবিগুলো নিজে প্রকাশ না করলেও তাঁর মা সেগুলো সামাজিক মাধ্যমে পোস্ট করেছিলেন। এ নিয়ে মায়ের সঙ্গে একাধিকবার ঝগড়া হয়েছিল বলে জানান  ইশা। পরে তিনি বুঝতে পারেন, বিষয়টি আর তাঁর নিয়ন্ত্রণে নেই।

ইশার ভাষ্য, সেই সময় তিনি ভীষণ ভয় পেয়েছিলেন। কারণ, একদিকে তাঁর মা এক ধরনের কথা বলছিলেন, অন্যদিকে বাদশা সম্পূর্ণ ভিন্ন ব্যাখ্যা দিচ্ছিলেন। এতে তিনি নিজেই বিভ্রান্ত হয়ে পড়েন।

তিনি আরও বলেন, ‘ছবিগুলো পোস্ট হওয়ার পর আমরা অনেকবার কথা বলেছিলাম। ও আমাকে অন্য একটা ছবি দেখাচ্ছিল, যেটা আসল ছবি ছিল না। আমি নিজেকেই প্রশ্ন করছিলাম— আমি কী করে এতটা বোকা হতে পারি? ওটা আমার জীবনের সবচেয়ে খারাপ সময় ছিল।’

নিজেকে প্রতারিত মনে করেন কি না— এমন প্রশ্নের জবাবে  ইশা স্পষ্টভাবে বলেন, ‘হ্যাঁ, আমি প্রতারিত হয়েছিলাম।’

এদিকে,  ইশার এই মন্তব্যের বিষয়ে এখনও পর্যন্ত বাদশার কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

সূত্র: আনন্দবাজার পত্রিকা

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

বাংলাদেশের প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে নতুন আলোচনার দরকার নেই

বাদশার সঙ্গে বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন ইশা

প্রকাশিত সময় : ০৯:২৮:০৭ পূর্বাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬