মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ফের মা হচ্ছেন মাহিরা খান

পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী মাহিরা খান দ্বিতীয়বারের মতো মা হতে যাচ্ছেন। ৪১ বছর বয়সে নিজের দ্বিতীয় সন্তান আসার সুখবর জানিয়েছেন তিনি।

কানাডার টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (TIFF) ২০২৬-এ অংশ নেওয়ার সময় বেবি বাম্পের ছবি প্রকাশ করে খবরটি জানান অভিনেত্রী।
সামাজিক যোগাযোগ মাধ্যমে সাদা রঙের একটি গাউন পরা ছবি প্রকাশ করেন মাহিরা।

ছবিতে স্পষ্ট দেখা যায় তার বেবি বাম্প। খুব বেশি আনুষ্ঠানিকতা না রেখে ছবিটির সঙ্গে তিনি লেখেন, “We make plans and then there is ALLAH’S plan.” অর্থাৎ, মানুষ পরিকল্পনা করে, তবে শেষ পর্যন্ত আল্লাহর পরিকল্পনাই কার্যকর হয়।

মাহিরার এই ঘোষণার পর ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা তাকে শুভেচ্ছা জানাতে শুরু করেন। টরন্টো চলচ্চিত্র উৎসবে এবারের সপ্তাহটি তার জন্য ছিল বেশ ব্যস্ত। উৎসবের ‘কমিউনিটি ইমপ্যাক্ট’ কার্যক্রমে অংশ নেওয়ার পাশাপাশি সিনেমায় অবদানের জন্য সম্মাননাও পেয়েছেন তিনি।

গর্ভধারণের খবর জানানোর সময় মাহিরার পরনে ছিল ফুলহাতা ও ঢিলেঢালা সাদা গাউন।

এক হাতে বেবি বাম্প ধরে ক্যামেরার সামনে দাঁড়িয়েছিলেন তিনি। চুল, মেকআপ ও সাজসজ্জাও ছিল বেশ সাধারণ।

এটি মাহিরার দ্বিতীয় সন্তান এবং ব্যবসায়ী সেলিম করিমের সঙ্গে তার প্রথম সন্তান। ২০২৩ সালের অক্টোবরে সেলিম করিমকে বিয়ে করেন মাহিরা। এর আগে প্রথম স্বামী আলি আসকারির সঙ্গে তার ১৭ বছর বয়সী ছেলে আজলান রয়েছে।

মাহিরার ব্যক্তিজীবনের গুরুত্বপূর্ণ একটি মুহূর্তেও ছেলে আজলানকে দেখা গিয়েছিল। ২০২৩ সালে সেলিম করিমের সঙ্গে বিয়ের সময় মাকে বিয়ের মঞ্চে নিয়ে গিয়েছিলেন সে।

২০১৬ সালে শাহরুখ খানের বিপরীতে ‘রাইস’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় মাহিরার। এরপর ‘বিন রয়ে’, ‘সুপারস্টার’ ও ‘দ্য লিজেন্ড অব মওলা জাট’-এর মতো সিনেমায় অভিনয় করেছেন তিনি। টেলিভিশনেও ‘শেহর-ই-জাত’ ও ‘সাদকায়ে তোমারে’র মতো নাটকে কাজ করেছেন এই অভিনেত্রী।

মাহিরার দ্বিতীয়বার মা হওয়ার খবরটি প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্তদের শুভেচ্ছায় ভাসছেন এই অভিনেত্রী।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আর্জেন্টিনার ৩ ম্যাচের সূচি প্রকাশ, খেলবেন মেসি?

ফের মা হচ্ছেন মাহিরা খান

প্রকাশিত সময় : ১০:০৭:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬