মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ইউনিয়ন পরিষদ নির্বাচনের তারিখ চূড়ান্ত হয়নি

ইউনিয়ন পরিষদ নির্বাচনের তারিখ এখনো চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার

আজ মঙ্গলবার সংবাদমাধ্যমকে এ কথা জানান আনোয়ারুল ইসলাম সরকার।

তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচনের অংশ হিসেবে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের যে সম্ভাব্য সময়সূচি গতকাল সোমবার জানানো হয়েছে, তা এখনো চূড়ান্ত হয়নি। আগামী বৃহস্পতিবার আন্তঃমন্ত্রণালয় বৈঠকে বিষয়টি সিদ্ধান্ত চূড়ান্ত হবে।

আজ সকালে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, নির্বাচন কমিশন স্বাধীন এবং সাংবিধানিকভাবে নির্বাচন আয়োজনের অধিকার তাদের রয়েছে। তবে সাত ধাপে ইউপি নির্বাচন আয়োজনের যে সময়সূচি ইসি জানিয়েছে, সে বিষয়ে সরকার অবগত নয়। এমনকি এ নিয়ে সরকারের সঙ্গে নির্বাচন কমিশনের কোনো পত্র যোগাযোগ বা অন্য কোনো মাধ্যমে আলোচনা হয়নি।

এর আগে গতকাল নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ জানান, সাত ধাপে ইউপি নির্বাচন আয়োজনের প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে। ইসির প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, প্রথম ধাপের ভোট আগামী ১২ নভেম্বর, দ্বিতীয় ধাপের ১৩ ডিসেম্বর এবং তৃতীয় ধাপের ভোট ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত হতে পারে।

তিনি আরও জানান, পরবর্তী ধাপগুলোর মধ্যে চতুর্থ ধাপের সম্ভাব্য ভোটের তারিখ আগামী বছরের ১৭ জানুয়ারি, পঞ্চম ধাপের ৪ ফেব্রুয়ারি, ষষ্ঠ ধাপের ২২ এপ্রিল এবং সপ্তম ও শেষ ধাপের ভোট ২৭ মে নির্ধারণের প্রাথমিক পরিকল্পনা রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আর্জেন্টিনার ৩ ম্যাচের সূচি প্রকাশ, খেলবেন মেসি?

ইউনিয়ন পরিষদ নির্বাচনের তারিখ চূড়ান্ত হয়নি

প্রকাশিত সময় : ০৪:৩০:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬