মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

গুলশানে ‘জয় বাংলা’ স্লোগান, আরও ৯ জনের জামিন নামঞ্জুর

ঢাকার গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিলের সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার আরও ৯ আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। এছাড়া কারাগারে থাকা ৯ আসামির জামিন নামঞ্জুরের আদেশও দিয়েছেন আদালত। আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানা এই আদেশ দিয়েছেন।

কারাগারে পাঠানো ৯ আসামি হলেন— বিল্লাল গাজী (৩৫), ইসমাঈল সিরাজী (৩২), মো. আরিফুর রহমান দিপু (২৭), মো. ইদ্রিসুল আলম (৫৫), জয়নাল আবেদীন মামুন (৫০), জয়ন্ত কুমার বাড়ৈ (৪৩), চিত্ত হক (৭৫), নিরব খান (২২) ও মো. সোহেল (৩০)। অন্যদিকে জামিন নামঞ্জুর হওয়া ৯ আসামি হলেন-রেহানা পারভিন (৪৩), মো. সাইফুল ইসলাম (৫২), মো. জুয়েল শিকদার (৩৩), মো. নাজিম উদ্দিন (৩৪), মো. সাহেদ (৩৭), শান্ত শেখ (২৮), মো. হারুন মাইজভান্ডারী (৫৫), খালেদ মাহমুদ ফয়সাল (৪০) ও মো. সফিকুর রহমান (৫০)।

গতকাল রোববার কারাগারে পাঠানো ৯ আসামিকে গুলশান এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার এসআই রুহুল আমিন তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন।

গত ১১ সেপ্টেম্বর দুপুরে গুলশান-১ এলাকায় কয়েকশ’ লোকের অংশগ্রহণে একটি মিছিল হয়। পুলিশ তাদেরকে ছত্রভঙ্গ করতে গেলে মিছিলকারীরা দুটি ককটেলের বিস্ফোরণ ঘটায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশও দুই রাউন্ড রাবার বুলেট ছোড়ে।এ ঘটনায় গুলশান থানার এসআই মো. মাহবুব হোসাইন বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেন। এতে ১১৮ জনের নাম দিয়ে অজ্ঞাতনামা আরও ৮০ থেকে ১০০ জনকে আসামি করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আর্জেন্টিনার ৩ ম্যাচের সূচি প্রকাশ, খেলবেন মেসি?

গুলশানে ‘জয় বাংলা’ স্লোগান, আরও ৯ জনের জামিন নামঞ্জুর

প্রকাশিত সময় : ০৪:৩৭:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬