মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রীর নিরাপত্তা বেষ্টনীতে প্রবেশের চেষ্টার মামলায় যুবকের জামিন নামঞ্জুর

ঢাকার ফার্মগেটে একটি অনুষ্ঠানে যোগ দিতে আসা প্রধানমন্ত্রী তারেক রহমানের নিরাপত্তা বেষ্টনীতে প্রবেশের চেষ্টার মামলায় যুবক মহিবুল্লাহ মুবিন (২৯) এর জামিনের আবেদন নামঞ্জুর করেছেন আদালত। আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. এহসানুল ইসলাম এই আদেশ দিয়েছেন।

এ মামলায় গত ৭ সেপ্টেম্বর এ আসামির ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। মামলার তদন্ত কর্মকর্তা তেজগাঁও থানার এসআই আসাদুর রহমান এই আসামির সাত দিনের রিমান্ড আবেদন করেন।সন্ত্রাসবিরোধী আইনের ওই মামলায় রিমান্ড শেষে গত ১২ সেপ্টেম্বর তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

রাষ্ট্রপক্ষের দাবী, প্রধানমন্ত্রী কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ মিলনায়তনে একটি অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন। এ আসামি প্রধানমন্ত্রীর গাড়িবহরে সংযুক্ত হয়ে যায়। দেশী-বিদেশী ষড়যন্ত্রের অংশ হিসেবে নাশকতার পরিকল্পনা নিয়ে তাকে গাড়ীবহরে ঢুকানো হয়। প্রধানমন্ত্রীকে ঝুঁকিতে ফেলতে এ পরিকল্পনা।

আসামির পক্ষে অ্যাডভোকেট রবিউল আলম জুয়েল আদালতে দাবী করেন, ‘আসামি নির্দোষ। আবেগের বশে প্রধানমন্ত্রীর গাড়িবহরে ঢুকে পড়েন। তার মামা-চাচারা বরিশালে বিএনপির রাজনীতির সাথে জড়িত।’

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষীকী উপলক্ষ্যে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়িবহর তার কার্যালয় থেকে বিজয়সরণি ও উড়োজাহাজ ক্রসিং হয়ে অনুষ্ঠানস্থলে আসে। প্রধানমন্ত্রীর গাড়িবহর প্রবেশের পরেই মোড় থেকে বাম দিকের লেনে ওই বাইকার প্রবেশের চেষ্টা করেন।

এ সময় সেখানে দায়িত্বরত সার্জেন তাকে থামিয়ে পুলিশের কাছে হস্তান্তর করে। পরে বাইকসহ ওই যুবককে হেফাজতে নেয় তেজগাঁও থানা পুলিশ। পরে তার বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা করে পুলিশ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আর্জেন্টিনার ৩ ম্যাচের সূচি প্রকাশ, খেলবেন মেসি?

প্রধানমন্ত্রীর নিরাপত্তা বেষ্টনীতে প্রবেশের চেষ্টার মামলায় যুবকের জামিন নামঞ্জুর

প্রকাশিত সময় : ০৪:৩৮:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬