শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মৌলভীবাজারে সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ১ আহত ৪

মৌলভীবাজারের কমলগঞ্জে দুটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে রুমালি বেগম (১৯) নামের এক তরুণী নিহত হয়েছেন। দুর্ঘটনায় অটোরিকশাচালকসহ আরো চারজন গুরুতর আহত হয়েছেন।
তাদের উদ্ধার করে মৌলভীবাজার ও সিলেটের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাত আনুমানিক সাড়ে ১১টায় মুন্সিবাজার টু মৌলভীবাজার সড়কের  শ্রীনাথপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত তরুণী  রামচন্দ্রপুর গ্রামের আজিম উদ্দিনের মেয়ে।
আহতরা হলেন—হাফিজা বেগম (১৯), লিপন মিয়া  (২৮), নজির মিয়া (৫৫) এবং সিএনজিচালিত অটোরিকশাচালক শুভ চন্দ।
 স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে মৌলভীবাজার থেকে ফেরার পথে শ্রীনাথপুর মূল সড়কে বিপরীত দিক থেকে আসা দুটি সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষ হয়। এতে দুটি গাড়িই দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই রুমালির মৃত্যু হয়।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

নায়িকা দীঘির দিন শেষ, বললেন শাহরিয়ার নাজিম জয়

মৌলভীবাজারে সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ১ আহত ৪

প্রকাশিত সময় : ০৫:২৮:৫০ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬