রাজধানীর হাইকোর্টের প্রধান ফটকের বাইরে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা।
রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরের দিকে হাইকোর্টের প্রধান ফটকের বাইরের গেটে এই ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন, রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার শেখ জাহিদুল ইসলাম।
তিনি জানান, দুপুর ১টার দিকে হাইকোর্টের প্রধান ফটকের সামনের সড়কে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটায় দুর্বৃত্তরা। তবে কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে প্রাথমিকভাবে সেটি জানা যায়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

ডেইলি দেশ নিউজ ডটকম ডেস্ক 






















