মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। এর কিছুক্ষণ আগেই বাসের নতুন ভাড়া নির্ধারণ করা হয়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি কিলোমিটারে বাসভাড়া ১৭ পয়সা বাড়ানো হয়েছে।
তিনি জানান, নির্ধারিত পদ্ধতি অনুযায়ী ভাড়া ২০ পয়সা পর্যন্ত বাড়ার বিষয় ছিল। তবে বিভিন্ন দিক বিবেচনায় শেষ পর্যন্ত প্রতি কিলোমিটারে ১৭ পয়সা বাড়ানো হয়েছে। বাস মালিকদের পক্ষ থেকে রক্ষণাবেক্ষণ ব্যয় বৃদ্ধির বিষয়টিও তুলে ধরা হয়েছিল বলে জানান তিনি।
শেখ রবিউল আলম বলেন, যেকোনো ভাড়া বৃদ্ধি সাধারণ মানুষের ওপর বাড়তি চাপ তৈরি করে। তবে বৈশ্বিক পরিস্থিতি ও জ্বালানি তেলের দাম বিবেচনায় যৌক্তিক ভাড়া নির্ধারণের চেষ্টা করা হয়েছে।

ডেইলি দেশ নিউজ ডটকম ডেস্ক 























