বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কিলোমিটারপ্রতি ভাড়া বেড়েছে ১৭ পয়সা, আদায় হচ্ছে দ্বিগুণ

জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়ার পর বাস ভাড়া কিলোমিটারপ্রতি ১৭ পয়সা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে, নতুন ভাড়ার পূর্ণাঙ্গ তালিকা প্রকাশের আগেই রাজধানীর বিভিন্ন রুটে যাত্রীদের কাছ থেকে সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি টাকা নেওয়ার অভিযোগ উঠছে।

যাত্রীদের অভিযোগ, সরকার যেখানে কিলোমিটারে ১৭ পয়সা ভাড়া বাড়িয়েছে, সেখানে কোনো কোনো পথে যাত্রীদের কাছ থেকে দ্বিগুণ ভাড়া আদায় করা হচ্ছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) রাজধানীর বিভিন্ন রুটে যাত্রীদের সঙ্গে কথা বলে এমন অভিযোগ পাওয়া গেছে।

যাত্রীদের ভাষ্য, বাসের স্টাফরা জ্বালানি তেলের দাম বাড়ার কথা বলে অতিরিক্ত ভাড়া চাইছেন। তবে বাড়তি ভাড়া আদায়ের ক্ষেত্রে কোনো সরকারি কাগজ বা নতুন ভাড়ার তালিকা দেখানো হচ্ছে না।

রাজধানীর মোহাম্মদপুর থেকে মতিঝিল এলাকায় নিয়মিত যাতায়াত করেন বেসরকারি চাকরিজীবী ফুয়াদ করিম। তিনি বলেন, এ পথে আগে ২০ টাকা ভাড়া নেওয়া হলেও এখন ২৫ থেকে ৩০ টাকা চাচ্ছে। গত দুই দিন ধরে তেলের দাম বাড়ার কথা বলে এভাবে বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে। তবে এখনো ভাড়ার চার্ট দেওয়া হয়নি। এভাবে সবকিছু খরচ বাড়লে আমাদের জন্য কষ্টকর হয়ে যাবে।

আজিমপুর থেকে মিরপুরের যাতায়াতকারী ঢাকা কলেজের শিক্ষার্থী হাবিবুর রহমান বলেন, আগে যেখানে ১০ টাকা ভাড়া নেওয়া হতো, এখন সেখানে ১৫ টাকা দিতে হচ্ছে। তার ভাষ্য, শিক্ষার্থী ও নিম্নআয়ের মানুষের জন্য হঠাৎ এভাবে ভাড়া বেড়ে যাওয়া বড় চাপ তৈরি করেছে।

শাহবাগ থেকে গাবতলী যাতায়াতকারী আরেক যাত্রী জুয়েল সিকদার বলেন, শাহবাগ থেকে গাবতলী আগে ২০ টাকা নেওয়া হতো। আজ ৩০ টাকা নিয়েছে জ্বালানির দাম বেড়েছে বলে, কিন্তু বাড়তি ভাড়ার চার্ট দেখাতে পারেনি। সরকার যে কিলোমিটারপ্রতি ১৭ পয়সা ভাড়া বৃদ্ধি করছে তা মানা হচ্ছে না। যাত্রীদের জিম্মি করে বেশি ভাড়া আদায় করা হচ্ছে।

তবে যাত্রীদের অভিযোগের সঙ্গে একমত নন বাসচালকরা। রাজধানীতে চলাচলকারী রজনীগন্ধা পরিবহনের চালক মো. সাকিব হাওলাদার বলেন, আমাদের হাতে এখনো বাড়তি ভাড়া চার্ট আসেনি, তাই আগের ভাড়াই নিচ্ছি।

যাত্রীদের অভিযোগ সম্পর্কে তিনি বলেন, যাত্রীরা অকারণেই ‘প্যানিক’ সৃষ্টি করেন। ৫ টাকা বেশি ভাড়া দিলে ঝামেলা করেন ১০ টাকার।

সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, দূরপাল্লার বাসে কিলোমিটারপ্রতি ভাড়া ২ টাকা ২৩ পয়সা থেকে ২ টাকা ৪০ পয়সা, ঢাকা ও চট্টগ্রাম মহানগরে বড় বাসের ভাড়া ২ টাকা ৫৩ পয়সা থেকে ২ টাকা ৭০ পয়সা এবং মিনিবাসের ভাড়া ২ টাকা ৪২ পয়সা থেকে ২ টাকা ৫৯ পয়সা করা হয়েছে। ভাড়া বাড়ানোর আগে পরিবহন মালিকদের পক্ষ থেকে কিলোমিটারপ্রতি ১৮ থেকে ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছিল। পরে বিআরটিএর সুপারিশ ও মন্ত্রণালয়ের বৈঠকে তা ১৭ পয়সায় নির্ধারণ করা হয়।

সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়লেও জনস্বার্থ বিবেচনায় ভাড়া বৃদ্ধির পরিমাণ কম রাখা হয়েছে।

সংশ্লিষ্টরা মনে করছেন, নতুন ভাড়ার পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ পেতে দেরি হওয়ার সুযোগে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ উঠছে।

বিআরটিএ সূত্র জানিয়েছে, দূরপাল্লা ও শহরের বিভিন্ন রুটের দূরত্ব অনুযায়ী নতুন ভাড়ার পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করতে আরো দু’একদিন সময় লাগতে পারে। নতুন বাড়তি ভাড়া শুধু ডিজেলচালিত বাসের ক্ষেত্রে প্রযোজ্য হবে।

এদিকে নির্ধারিত ভাড়ার বেশি আদায় করলে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।

তিনি বলেছেন, নির্ধারিত ভাড়ার বেশি নিলে সংশ্লিষ্ট পরিবহনের রুট পারমিট বাতিল করা হতে পারে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

কিলোমিটারপ্রতি ভাড়া বেড়েছে ১৭ পয়সা, আদায় হচ্ছে দ্বিগুণ

প্রকাশিত সময় : ০২:৪৩:২৫ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬