সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সান দিয়েগো ইসলামিক সেন্টারে শিশুদের উদ্যোগে হিরোজ গার্ডেন

গত শনিবার সান দিয়েগোর ইসলামিক সেন্টারে ৬০ শিশু ও প্রায় ৫০ জন স্বেচ্ছাসেবক সমবেত হয়ে একটি ‘হিরোজ গার্ডেন’ (বীরদের বাগান) তৈরি করেছেন। গত মে মাসে ওই ইসলামিক সেন্টারে বন্দুক হামলায় নিহত তিনজনের স্মরণে বাগানটি তৈরি করা হচ্ছে। নিহত তিনজন হলেন আমিন আবদুল্লাহ, মনসুর কাজিহা ও নাদির আওয়াদ।

জমির যত্ন নেওয়ার মাধ্যমে পৃথিবী থেকে কীভাবে নতুন প্রাণের সৃষ্টি ও বিকাশ ঘটানো যায় এই বিষয়ে স্থানীয় সম্প্রদায়ের মধ্যে সচেতনতা তৈরি করাই এই বাগান তৈরির অন্যতম উদ্দেশ্য। এতে অংশ নেওয়া শিশুদের বয়স ৫ থেকে ১৮ বছর। আর্ট অ্যান্ড ওয়াইল্ডারনেস ইনস্টিটিউট কমিউনিটির নির্বাহী পরিচালক সামা ওয়ারেহ এই আয়োজনের উদ্যোগ নেন।

ওয়ারেহ বলেন, এটি আশার একটি ধারণা। আপনি জানেন, আমরা যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজগুলো করতে পারি, তার একটি হলো এই ভূমির দায়িত্বশীল অভিভাবক হওয়া। আমি সত্যিই আশা করি, তারা এখানে শিক্ষা ও ভালো স্মৃতি—দুটোই একসঙ্গে অর্জন করবে। ফলে তারা যখন আনন্দ করছে এবং একই সঙ্গে শিখছে, তখন সেই অভিজ্ঞতা এক সময় স্বল্পমেয়াদি স্মৃতি থেকে দীর্ঘমেয়াদি স্মৃতিতে চলে যাবে।

তপ্ত রোদের মধ্যে যারা মাটি খুঁড়ে গাছ লাগাচ্ছিল, তাদের মধ্যে ছিল ১২ বছর বয়সী এলিয়াস লি ও তার বন্ধুরা। এলিয়াস লি বলে, আমরা এখানকার এই জায়গাটাকে আরো সুন্দর করার চেষ্টা করছি। এটি অনেক দিন ধরে এভাবেই পড়ে ছিল। তাই আমরা ফলের গাছ লাগাচ্ছি, স্থানীয় প্রজাতির উদ্ভিদ নিয়ে আসছি এবং একটি পথ তৈরি করছি, যাতে মানুষ এখান দিয়ে হেঁটে যেতে পারে এবং ফল সংগ্রহ করতে পারে।

১০ বছর বয়সী আমিন দিয়াবেস জানায়, বন্দুক হামলার ঘটনায় সে খুবই মর্মাহত ও হতবাক হয়েছিল। দিয়াবেস বলে, আমি যখন প্রথম ঘটনাটির কথা শুনেছিলাম, তখন সত্যিই বিশ্বাস করতে পারছিলাম না। ভেবেছিলাম, কেউ হয়ত আমার সঙ্গে মজা করছে। পরে যখন টেলিভিশনে দেখলাম, তখন মনে হলো, বাহ! এটা তো অবিশ্বাস্য।

সূত্র : টেননিউজ সান দিয়েগো ডটকম

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সান দিয়েগো ইসলামিক সেন্টারে শিশুদের উদ্যোগে হিরোজ গার্ডেন

প্রকাশিত সময় : ০৯:৫০:১৪ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬