মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বৈঠকে প্রকল্পগুলোর অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন একনেকের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
অনুমোদন পাওয়া প্রকল্পগুলোর মধ্যে রয়েছে টিবি, এইডস ও ম্যালেরিয়া মোকাবিলায় সমন্বিত স্বাস্থ্য ব্যবস্থা জোরদার করার প্রকল্প। পাশাপাশি পটুয়াখালী মেডিকেল কলেজ ও হাসপাতাল স্থাপন এবং ‘ফিন্যান্সিয়াল সেক্টর সাপোর্ট প্রজেক্ট-২’ রয়েছে।
চট্টগ্রাম, খুলনা ও রাজশাহী বিভাগের বিদ্যমান শারীরিক প্রতিবন্ধী প্রশিক্ষণকেন্দ্রগুলোর উন্নয়নেও নেওয়া হয়েছে পৃথক উদ্যোগ।
এ ছাড়া মেঘনা নদীর ভাঙন থেকে ভোলা সদর ও দৌলতখান উপজেলার শিবপুর-ধনিয়া এবং মেদুনা এলাকা রক্ষায়ও প্রকল্প নেওয়া হয়েছে।
রংপুর বিভাগের গুরুত্বপূর্ণ উপজেলা ও ইউনিয়ন সড়ক প্রশস্তকরণের পাশাপাশি মাদারীপুর-শরীয়তপুর ও রাজবাড়ী জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পও অনুমোদন পেয়েছে।
এ ছাড়া এসআরবির কারিগরি ও প্রযুক্তিগত সক্ষমতা বাড়ানো, ফেনীর সোনাগাজীতে সৌরবিদ্যুৎকেন্দ্র স্থাপনের জন্য জমি অধিগ্রহণ এবং তিন পার্বত্য জেলায় বিদ্যুৎ নেটওয়ার্ক সম্প্রসারণের প্রকল্প রয়েছে।
একনেকের বৈঠকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সম্প্রসারণ প্রকল্পের সংশোধনী প্রস্তাবও অনুমোদন দেওয়া হয়েছে।
একনেকে অনুমোদিত ১৩ প্রকল্প
* টিবি, এইডস ও ম্যালেরিয়া মোকাবিলায় সমন্বিত স্বাস্থ্য ব্যবস্থা জোরদার প্রকল্প।
* পটুয়াখালী মেডিকেল কলেজ ও হাসপাতাল স্থাপন প্রকল্প।
* ফিন্যান্সিয়াল সেক্টর সাপোর্ট প্রজেক্ট-২।
* চট্টগ্রাম, খুলনা ও রাজশাহী বিভাগে বিদ্যমান শারীরিক প্রতিবন্ধী প্রশিক্ষণকেন্দ্রের উন্নয়ন প্রকল্প।
* মুসাপুর রেগুলেটর নির্মাণ এবং ছোট ফেনী ও বামনী নদী অববাহিকায় সমন্বিত বন্যা ও নদী ব্যবস্থাপনা উন্নয়ন প্রকল্প।
* মেঘনা নদীর ভাঙন থেকে ভোলা সদর ও দৌলতখান উপজেলার শিবপুর-ধনিয়া ও মেদুনা এলাকা রক্ষা প্রকল্প।
* রংপুর বিভাগে গুরুত্বপূর্ণ উপজেলা ও ইউনিয়ন সড়ক প্রশস্তকরণ প্রকল্প।
* মাদারীপুর-শরীয়তপুর ও রাজবাড়ী জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প।
* এসআরবির কারিগরি ও প্রযুক্তিগত উন্নয়ন প্রকল্প।
* ফেনীর সোনাগাজীতে সৌরবিদ্যুৎকেন্দ্র স্থাপনের জন্য জমি অধিগ্রহণ প্রকল্প।
* তিন পার্বত্য জেলায় বিদ্যুৎ নেটওয়ার্ক সম্প্রসারণ প্রকল্প।
* হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সম্প্রসারণ প্রকল্পের সংশোধন।

ডেইলি দেশ নিউজ ডটকম ডেস্ক 




















